Wednesday, February 4, 2026

মন কাঁদে ফেলে আসা শবে বরাতের জন্য

 


ছবি আর রান্না Mostaria Eti

ইতির হাতের বুটের ডালের হালুয়া, গাজরের হালুয়া, খিচুড়ি আর গরুর মাংস। মুখে দিয়েই ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলার শবে বরাত এর সাথে এখনেরটার বিস্তর তফাত। সে সময় মোহাম্মদপুর থাকতাম, দুই দিন আগে থেকেই টাউন হলের আনাচে কানাচে তারা বাতি, আগরবাতির পসরা সাজিয়ে টেবিল নিয়ে বসে যেত অনেক দোকান। অন্যদিনের চেয়ে বেশি মাংশ ঝুলতো কসাইয়ের দোকনে, বেকারি আর দোকান গুলোয়ে নানা কিসিমের পাউরুটির জন্য আলাদা টেবিল বরাদ্দ হত। আমি এলাউন্সের টাকা দিয়ে আম্মার পছন্দের আগর বাতি কিনে নিয়ে আসতাম, কিনতাম তারাবাতি, গোপনে কেনা হত মুররা। বিকাল থেকেই বাসায় আগরবাতি জ্বলতো। বিভিন্ন বাড়ির হালুয়া রুটিতে ভরতে থাকতো খাবার টেবিল, কত ধরনের যা হালুয়া, যেই বাসার হালুয়া বেশি মজা সেইগুলোর ভাগ পাওয়া খুব কঠিন হয়ে যেত। আম্মার হাতেরটা সবচেয়ে মজা হত, কিন্তু সেটা তো থাকছেই, কয়েকদিন বেশ তারিয়ে তারিয়ে খাওয়া যাবে।
সন্ধ্যা নামলেই মুররা আর তারা বাতি নিয়ে বেরিয়ে পড়া। তখন ছাদে ছাদে বড়দের তত্বাবধানে পিচ্চিদের তারাবাতি জালানো শুরু হয়ে গেছে। রস্তায় রাস্তায় আমাদের মত কিশোর বয়সিরা মুররা, লাঠি পটকা, রসুন পটকা নিয়ে মেতে উঠেছে পাড়ার মুরুব্বিদের চোখ এড়িয়ে।তারপর রাতে নামাজের নাম করে পাড়ার দুস্টু ছেলেরা একসাথে হওয়া রাত ভর পাড়ায় ঘুরাঘুরি। এটাও ছিল যেন আরেকটা ইদ। সে সময় পুরো পাড়ার সবার সাথে সবার ছিল সখ্য, পাড়ার সব ছেলেমেয়েরা পাড়ার মুরুব্বিদের আদরে বড় হত। বয়সে বড়দের সমিহ করার একটা রেওয়াজ ছিল। আজ তো "কিয়েক্টা অবস্থার" যুগ।
কেন আজ সব এমন হয়ে গেল ? আমরা এখানে এলাম কিভাবে? সে সব প্রশ্নের জবাব নাই। থাকলেও রয়েছে বিরাট সব বিতর্ক। আমার ক্ষুদ্র জ্ঞ্যানে সে গুলো বোধগম্য নয়। ইতিও তার ছেলে বেলার দারুন শবে বরাতের গল্প শোনায়। আমি চোখ বন্ধ করে দেখতে পাই ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাসায় রান্নার ধুম পড়েছে।।
নিভৃতে এই মন কাঁদে ফেলে আসা শবে বরাতের জন্য। নিভৃতে যে যার মত পুরান স্মৃতি হাতড়ে আমাদের মত কয়েক মুহুর্ত ফিরে যেতে চাই অতীতে। আম্মা ছাড়া এবার দ্বিতীয় শবে বরাত, জীবন থেমে থাকে না। ইতি আমাদের বাসার ট্র্যাডিশনের শেষ কুটো টা ধরে রাখতে, হালুয়া রুটি বানায়। আমরা একসাথে টেবিলে বসি স্মৃতি রোমন্থন করি। আমিও আমার ছেলেবেলার গল্প শোনাই, দুইজনের ছোট বেলার স্মৃতি তাড়িয়ে বেড়ায় আমাদের, মিলেমিশে একাকার হয়ে যায়। এমন একটা একটা সুতোয় ভালবাসার নকশিকাঁথা তৈরি হয়, নতুন স্মৃতিরা তৈরি হয় ভবিষ্যতের কোন এক আরো ভাল বা খারাপ শবে বরাতে রোমন্থনের জন্য।

Tuesday, February 3, 2026

Pizza-style baked potatoes and sausages with cheese

 


Ingredients:


250g potatoes


4-5 sausages


10g butter


3 tablespoons pizza sauce (tomato ketchup works too)


Pizza cheese, to taste


Parsley (finely chopped), to taste


Black pepper, to taste


Directions:


1. Peel the potatoes, cut them into bite-sized pieces, and soak them in water. Drain, place in a heat-resistant container, loosely cover with plastic wrap, and microwave at 600W for about 4 minutes until the potatoes are cooked through.


2. Add the sausages, cut diagonally into thirds, and the butter to the potatoes and mix well.


3. Place the potatoes in a heat-resistant dish and top with pizza sauce and pizza cheese. Place in a toaster oven and cook for 10 minutes, or until golden brown. Finish by sprinkling with parsley and black pepper.

এইবারের শ বে বরাতে র আয়োজন

  


মঙ্গল বার জব ছিল, তাই তেম ন কিছু  করতে পারে নি। 

বুটের  ডালের   , সুজির আর ডিমের  হালুয়া  করেছি।   আমার মা করতো বুটের  ডালের  আর  সুজির হালুয়া।

অনেক মানুষের জন্য বানাতো তাই এই দুইটাই ছিল আইটেম। ডিমের হালুয়া বানাতো আমার খালা। 

আমার ফুপু   শ বে বরাতে এম ন সুন্দর আয়োজন ক রে প্লেট সাজিয়ে খাবার পাঠা তো যাতে আভিজাত্য , নান্দনিকতা ছুঁয়ে থাকতো তার  আর একটা বিশেষ আইটেম ছিল নেশেস্তার হালুয়া। কি যে ভাল লাগতো খেতে।

কিন্তু আমি বানাতে পারি না। 

জাপানে এসে আমি যখন ডিমের হালুয়া করি , সবাই নাকি এই হালুয়া প্রথম খেল, আগে নাকি নামই শুনেনি তাই ব ল লো । আমি  তাই পার্টি হ লেই ডিমের হালুয়া রান্না ক রতাম। আমার ছোট ছেলে  ডিমের হালুয়া আর বড় ছেলে বুটের ডালের হালুয়া পছন্দ ক রে তাই আমি এই দুইটা আইটেম ক রেই থাকি।

বুটের হালুয়া প্রায় মানুষ ই  পছন্দ ক রে । আমি জাপানে এসে পাকিস্তানী ভাইয়ের জন্য ও বুটের ডালের হালুয়া  বা নি য়েছি।

এই যে এ ত ক থা ব লার কার ণ , এই গুলি আমাদের ট্রাডিশন , আমাদের আপন জ নের মেমোরি , আবেগ। 

আমি হারিয়ে যেতে দিতে চাই না এই  মেমোরি, আবেগ আর ট্রাডিশন কে।







The Most Popular Yemeni Ramadan Appetizer (Mudarbash Recipe).

Yuzu Chinese cabbage

 


Ingredients:


300g Chinese cabbage


1/2 teaspoon salt


[A] 1 teaspoon sugar


[A] 1 tablespoon white dashi stock


[A] 1 tablespoon yuzu juice


[A] Yuzu peel (shredded), as needed


[A] Sliced ​​chili pepper, as needed


1. Wash the Chinese cabbage thoroughly, drain well, and cut into 1cm pieces.

2. Place 1 and the salt in a bowl and knead well. Leave for about 15 minutes, then squeeze out all the water.

3. Place 2 and [A] in a plastic bag and mix well. Refrigerate for about an hour and it's done!

ছোলার ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট

 


ভিজিয়ে রাখা ছোলার ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কুচিয়ে রাখা বাঁধাকপি অল্প নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি।এরপর কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে সেদ্ধ ছোলার ডাল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি আর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মত নুন আর মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়ে সমস্তকিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্ল্যামে কষিয়ে গেছি। নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

Oindrila Bhattacharyya

Monday, February 2, 2026

লাউ ও ছানার হালুয়া

 


উপকরণ

  • কচি লাউ: গ্রেট করে পানি চিপড়ানো ২ কাপ

  • গুঁড়া দুধ: ১ কাপ

  • ঘি: ১ কাপ

  • এলাচি: ছেঁচা ২টি

  • দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

  • তেজপাতা: মাঝারি ১টি

  • ছানা: ২ কাপ

  • লবণ: আন্দাজমতো

  • চিনি: ৩ কাপ

  • খাওয়ার সবুজ রং: ২-৩ ফোঁটা (ঐচ্ছিক)


  • প্রণালি

    গ্রেট করা লাউয়ের সঙ্গে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে ঘি দিন। এক কাপ ঘি থেকে এক টেবিল চামচ ঘি আলাদা করে তুলে রাখুন। এলাচি, দারুচিনি, তেজপাতা দিন। ঘি গরম হলে লাউয়ের মিশ্রণ দিয়ে নেড়ে দিন। লাউয়ের পানি শুকিয়ে আসতে শুরু করলে ছানা ও লবণ দিন। আবার নেড়েচেড়ে রান্না করুন। খাওয়ার রং দিন। নাড়ুন। চিনি দিন। মিশ্রণটি আঠালো হয়ে এলে তেজপাতা, দারুচিনি ও এলাচি তুলে ফেলুন। এবার একটি ছড়ানো পাত্রে আগে থেকে তুলে রাখা ঘি ভালোভাবে ব্রাশ করে দিন। গরম অবস্থায় লাউ-ছানার মিশ্রণটি সমানভাবে ঢেলে দিন। গরম থাকতেই পছন্দমতো আকারে কেটে নিন। পুরোপুরি ঠান্ডা হলে পরিবেশন করুন।

Rice Paper Cheese Sticks

 


Ingredients (serves 5):

25g corn flakes


5 sheets of rice paper


5 slices of cheese


All-purpose flour (as needed)


1 egg


Salad oil (as needed)


Directions:

1. Place the corn flakes in a plastic bag and crush them finely with a rolling pin.


2. Place the cheese slightly below the center of the soaked rice paper, then fold in the bottom and sides, then roll tightly upwards. Repeat to make 4 more.


3. Dip the entire roll in the flour, then the beaten egg.


4. Sprinkle the rolls in the flour and then the beaten egg. Then, arrange them on a baking sheet lined with aluminum foil. Brush the surface with a small amount of salad oil and bake in the toaster for about 5 minutes. Finish!

Crispy Cheese Cutlet

 


Ingredients (serves 2):

1 chicken breast


1/4 teaspoon salt


Pepper to taste


1 slice cheese


[A] 3 tablespoons mayonnaise


[A] 1/2 tablespoon cake flour


Breadcrumbs to taste


3 tablespoons salad oil


Directions:

1. Place plastic wrap on top of the chicken breasts and pat flat with a cotton swab or similar.


2. Sprinkle with salt and pepper, then top with sliced ​​cheese and fold.


3. Spread the mixed [A] on one side and then coat with breadcrumbs. Flip and do the same on the other side.


4. Add salad oil to a frying pan and heat over medium heat. Cook until crispy on both sides and then it's done!

বুটের ডালে বিফ তেহারি

 

উপকরণ

  • গরুর মাংস ১ কেজি (ছোট ছোট টুকরা)

  • আদাবাটা ২ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • টক দই আধা কাপ

  • লবণ ২ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ২০টি

  • তেহারি মসলা ৩ টেবিল চামচ (দারুচিনি ৫ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবঙ্গ ৮-১০টি, সাদা ও কালো গোলমরিচ ২ চা-চামচ, জায়ফল আধা টুকরা, জয়ত্রী আধা টুকরা, শাহি জিরা ১ চা-চামচ একসঙ্গে গুঁড়া করা)

  • বুটের ডাল ২০০ গ্রাম

  • পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম, শর্ষের তেল ১ কাপ

  • বেরেস্তা ভাজার তেল ১ কাপ

  • তেজপাতা ২-৩টি

  • এলাচি ২-৩টি

    • দারুচিনি ২-৩টি

    • লবঙ্গ ২-৩টি

    • পানি প্রয়োজনমতো

    • চিনি ১ টেবিল চামচ

    • ঘি সিকি কাপ

    • গুঁড়া দুধ ২ টেবিল চামচ

    • পেঁয়াজ বেরেস্তা ২ কাপ

    • গোলাপজল ১ টেবিল চামচ

    প্রণালি

    • গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে আদা-রসুনবাটা, টক দই, লবণ, কাঁচা মরিচ ও ১ টেবিল চামচ তেহারি মসলা দিয়ে ভালোভাবে মেখে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন।

    • বুটের ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

    • পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

    • এবার হাঁড়িতে শর্ষের তেল ও বেরেস্তা ভাজার তেল গরম করে তেজপাতা, ‌এলাচি, দারুচিনি, লবঙ্গ দিন।

    • মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষান।

    • কিছুক্ষণ পর ঢেকে মাঝারি আঁচে কষাতে থাকুন।

    • প্রায় ১০ মিনিট পর প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে মাংস তুলে আলাদা করে রাখুন।

    • একই হাঁড়িতে চাল দিয়ে ৪ থেকে ৫ মিনিট নেড়ে ভেজে নিন। চালের দ্বিগুণ ফুটন্ত পানি দিন।

    • এরপর স্বাদমতো লবণ, চিনি, কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ঘি, গুঁড়া দুধ, তেহারি মসলা ২ টেবিল চামচ, অর্ধেক বেরেস্তা, রান্না করা মাংস, সেদ্ধ বুটের ডাল ও গোলাপজল দিন।

    • সবকিছু আলতো করে নেড়ে দিন। পানি শুকিয়ে এলে ঢেকে কম আঁচে ২০ মিনিট দমে রাখুন।

    • সময় শেষে ঢাকনা খুলে বাকি বেরেস্তা ও বাকি ঘি ছড়িয়ে দিন। আবার ঢেকে ১০ মিনিট রেখে চুলা বন্ধ করুন।

    • পরিবেশনের আগে বড় হাতা দিয়ে ওপর-নিচ করে আলতোভাবে নেড়ে নিন।

আজ শবে ব রাত

 


শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ, মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।

 
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
 
তাঁরা মহান আল্লাহর কাছে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র এবং পুরো বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করেন। শবেবরাতের আগের দিন বা পরদিন রোজা রাখা সুন্নত। তাই মুসলমানরা দুই দিন রোজা পালন করেন।
 

আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত।  আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত।


 শবে বরাতের বিশেষ খাবারের আয়োজনে যেন হালুয়া না হলে চলেই না। ঘরে ঘরে বিচিত্র সব হালুয়া বানানো হয় এদিন রাতে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য। প্রতিবেশী, আত্মীয় আর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও বিলানো হয় হালুয়া।
এই হালুয়া বর্ণে-গন্ধে হতে পারে অত্যন্ত বৈচিত্র্যময়। সুজি, গমের আটা, মুগডাল, ছোলার ডাল, তিল, বাদামের হালুয়ার মতো আরেকটি হালুয়া খুব জনপ্রিয় আমাদের উপমহাদেশে।
নেশেস্তার হালুয়া নামে পরিচিত এই বিশেষ হালুয়াটি বানাতে সুজি বা যেকোনো শর্করা জাতীয় শস্যচূর্ণ পানিতে ভিজিয়ে সময় নিয়ে রেখে দিলে এর গ্লুটেন আলাদা হয়ে যায়। ওপর থেকে মাড়টুকু নিয়ে তা দিয়েই বানানো হয় এ হালুয়া। এটি করাচি বা বোম্বে হালুয়া নামেও পরিচিত।

এদিকে ডিমের হালুয়াও খুবই সমাদৃত সবার কাছে। আবার বিভিন্ন রকমের ফল ও সবজি দিয়েও হালুয়া করা হয়। গাজরের হালুয়া তো সারা বিশ্বেই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ডেজার্ট হিসেবে পরিচিত। আমাদের দেশে পেঁপে, চালকুমড়া, বিট, কলা, আম, কাঁঠালের বিচি, কুমড়া, তাল, নারকেল ইত্যাদি দিয়ে দারুণ সুস্বাদু সব হালুয়া করা হয়। তবে উপকরণ যাই হোক, সঙ্গে খাঁটি ঘি লাগবেই। তা–ও দিতে হবে তা দরাজ হাতে।
হালুয়ার সঙ্গে রুটি করা হয় শবে বরাতের রাতে ঘরে ঘরে। চালের রুটিই এ ক্ষেত্রে সবার পছন্দের শীর্ষে। পুরান ঢাকায় আবার মোরব্বা, কিশমিশসহ কেকের মতো করে বানানো, আয়না বসানো বিশেষ একধরনের নকশি পাউরুটি খাওয়া হয় শবে বরাতে। সামর্থ্য অনুযায়ী চালের রুটির সঙ্গে মাংসও রান্না করা হয় এদিন।

Sunday, February 1, 2026

টার্কিশ ডিলাইট

 


উপকরণ

  • কর্নফ্লাওয়ার: আধা কাপ

  • সাধারণ চিনি: ২ কাপ

  • লেবুর রস: ২ চা-চামচ

  • ক্রিম অব টারটার: আধা চা-চামচ

  • লাল রং: সামান্য

  • কেওড়াজল: ১ টেবিল চামচ

  • গুঁড়া চিনি বা আইসিং সুগার: ২ কাপ বা পরিমাণমতো

  • পানি: আধা কাপ

প্রণালি

  • চিনি ১ কাপ, পানি, লেবুর রস দিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকুন।

  • শিরা ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

  • কর্নফ্লাওয়ারের সঙ্গে দেড় কাপ পানি ও ক্রিম অব টারটার মিলিয়ে চুলায় দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  • ঘন হয়ে এলে অল্প অল্প করে শিরা দিয়ে নাড়ুন।

  • সব শিরা দেওয়ার পর মিশ্রণ ঘন হয়ে এলে কেওড়া ও লাল রং মিলিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  • চুলা থেকে নামিয়ে ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি প্যানে তেল লাগিয়ে নিন।

  • মিশ্রণ ঢেলে দিয়ে ঠান্ডা হলে পছন্দমতো টুকরা করে আইসিং সুগারে গড়িয়ে নিতে হবে।

Radish salad

 


Ingredients (Serves 2):

1/2 daikon radish (shredded)


1 teaspoon salt


[A] 1 can canned tuna (drained)


[A] 2 tablespoons mayonnaise


[A] 1/2 tablespoon sesame oil


Directions: 


1. Sprinkle salt on the daikon radish and, once soft, drain.

2. Add [A] to 1., mix, and you're done!

Chicken fillet marinated in green onion sauce

 


Ingredients:


3 chicken tenderloins


[A] 1 teaspoon mayonnaise


[A] 1/3 teaspoon salt


[A] Pepper to taste


Potato starch to taste


1 tablespoon salad oil


[B] 1/4 long onion (minced)


[B] 1 green onion (finely chopped)


[B] 2 tablespoons water


[B] 2 tablespoons vinegar


[B] 2 tablespoons soy sauce


[B] 1 tablespoon sugar


[B] 1 teaspoon sesame oil


[B] 1/2 teaspoon grated garlic


[B] Red chili pepper to taste


White sesame seeds to taste


Directions:


1. Remove the tendons from the chicken tenderloins and cut them into strips. Rub with [A] and coat with potato starch.


② Add salad oil to a frying pan and heat over medium heat, frying on both sides until golden brown and cooked through.


③ Place [B] in a deep, heat-resistant storage container and mix. Cover with plastic wrap and microwave at 600W for 3 minutes, then arrange ② on top and sprinkle with white sesame seeds. Place in the refrigerator and marinate for 1 hour, then it's done!

হাতের স্পর্শ ছাড়াই ১০ মিনিটে ঘী তৈরি/Homemade Ghee @umarrannagharwithvi...

মুরগি–আখনি পোলাও

 


উপকরণ

  • পোলাওয়ের চাল ৪ কাপ

  • মুরগির হাড়ের জুস ৭ কাপ

  • দুধ ১ কাপ

  • লেবুর রস ৩ টেবিল চামচ

  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

  • পেস্তা, আমন্ড, কাজু বাটা ২ টেবিল চামচ

  • আদাবাটা ২ চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • তেজপাতা ২টি

  • দারুচিনি ৪ টুকরা

  • এলাচি ৪টি

  • লবঙ্গ ৪টি

  • স্টারএনাইচ ২টি

  • কিশমিশ ২ টেবিল চামচ

  • কেওড়া ২ টেবিল চামচ

  • গাজর কুচি ৪ টেবিল চামচ

  • মটরশুঁটি ৪ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ৭-৮টি

  • লবণ পরিমাণমতো

  • চিনি ২ চা-চামচ

  • ঘি ১ কাপ

  • ক্রিম আধা কাপ।
    মুরগির হাড়ের জুসের উপকরণ—মাঝারি আকারের মুরগির গলা ও খাঁচার হাড় পরিমাণমত, ২ চা-চামচ আদা কুচি, ১ চা-চামচ রসুন কুচি, ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ লবণ ও ১২ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। ৭ কাপ
    হলে ছেঁকে নিন।


  • প্রণালি

    • চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ২৫ মিনিট রাখতে হবে।

    • ঘি গরম করে গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে নিন।

    • এবার আদা–রসুনবাটা ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে হাড়ের জুস, লেবুর রস, লবণ দিতে হবে।

    • বাদাম বাটা দুধে গুলিয়ে দিতে হবে।

    • গাজর, মটরশুঁটি, কেওড়া, চিনি, কিশমিশ ও কাঁচা মরিচ দিন।

    • ৫-৬ মিনিট পর ক্রিম ও বেরেস্তা দিয়ে মিশিয়ে নিন।

    • এবার ১৫-২০ মিনিট দমে রেখে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।