ভিজিয়ে রাখা ছোলার ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কুচিয়ে রাখা বাঁধাকপি অল্প নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি।এরপর কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে সেদ্ধ ছোলার ডাল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি আর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মত নুন আর মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়ে সমস্তকিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্ল্যামে কষিয়ে গেছি। নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।
Oindrila Bhattacharyya
No comments:
Post a Comment