Friday, February 6, 2026

মেথি পুরি

 


মেথি শাকের পাতা নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচি করে কেটে নিন।

এবার খালি কড়াই গ্যাসের আঁচে বসিয়ে মেথি শাক এর দিয়ে ভালো করে ভাজতে থাকুন।

যতক্ষণ না মেথি শাক এর শুকিয়ে নরম হচ্ছে।

তারপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এক কাপ মুগ ডাল ভিজিয়ে বেটে নিন।

জল দিয়ে বাটা যাবে না।

মুগ ডাল বাটা ভাজা মেথি শাক,হাফ চামচ কালো জিরা, এক চামচ হিং, স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার ঐ মুগ ডাল এর মিশ্রনে আটা দিয়ে ভালো করে মেখে নিন। ভালো করে মাখা হলে এক চামচ তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিন।

কড়াইতে তেল গরম করে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে গরম তেলে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মেথি পুরি।

No comments:

Post a Comment