কাঁচা মুগে লাউ আর তিতা।
এতে ঘি ফোরন, তাতে মেথি, জিরা তেজপাতা দিয়ে উচ্ছে ভেজে ডাল সেদ্ধ, ফুটে গেলে আদা বাটা আর ঘি দিয়ে নামানো। কামিনী ভোগ চালের ভাত সাথে। তার গন্ধ মায়াবী।
কাঁচা টমাটো দিয়ে ময়া মাছের ঝাল
এতে কাঁচা টমাটো,লংকা দিয়ে মাছ একদম কম আঁচে রান্না, শেষে কাঁচা তেল ছড়িয়ে নামানো।
মৌরালা মাছ, শীষ পালং এর ডাটার হলুদ গোলা ঝোল
মাছ হালকা ভাজা। তেলে কালোজিরা দিয়ে, নুন হলুদ গুলে দিয়ে ডাটা হালকা ভেজে জল, কাঁচা লংকা, মাছ, ফুটে গেলেই হলো
কালি গাজর কা হালবা, কালো গাজর খুব কম সময় শীতে পাওয়া যায়, কাঞ্জি হয় খুব ভালো আর হালবা।
তুলাইপাঞ্জি ধান আমার কিনে চাল তৈরি করেন শমীক বাবু।
কুটির নাম পল্টু রায় বর্মন। কালিয়াগঞ্জ ব্লকের ঝাপড়াগাছি আর ধনকৈল হাট থেকে কেনা এই ধান। তারপর ছোট হাস্কিং মিলে চাল তৈরি করা হয়। বড় রাইস মিলে এই ধান থেকে চাল তৈরি করা যায় না। যেহেতু এটা নরম ধান। অভিজ্ঞ কুটি ছাড়া এই ধান থেকে চাল তৈরি করা সম্ভব নয়। গোটা উত্তর দিনাজপুর এ এগারো হাজার হেক্টর জমিতে আবাদ হয় এই ধান । সেই চালের মাংসের পোলাও। অপূর্ব খেতে।
Samita Gopal Halder
No comments:
Post a Comment