Monday, February 9, 2026

ডিম মাংসের ঝোল

 


মাংস ও আলু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। ডিম সেদ্ধ করে গোটা/হাফ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা আর থেঁতো করে রাখা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দিয়েছি ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে এলে পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি পিস করে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি দিয়ে দিয়েছি। ভালো করে টাইম নিয়ে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংস আর আলু দিয়ে দিয়েছি।মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মত গরম জল দিয়ে দিয়েছি।ঝোল ফুটতে শুরু করলে ডিম ভাজা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরো কিছুক্ষন হতে দিয়ে সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিনিট পনেরো রেখে নামিয়ে নিয়েছি।


Oindrila Bhattacharyya

No comments:

Post a Comment