৭ পিস কাতলা মাছে নুন, হলুদ মাখিয়ে অল্প ভেজে তুলে নিয়েছি।
তেলে কালোজিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ১টা বড়ো সাইজের পেঁয়াজ -আদা-কাচালন্কা একসাথে পেস্ট করে ঢেলে দিয়েছি। একটু কষে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, কাশ্মিরী লন্কা গুঁড়ো। আর্ধেকটা টমেটো টুকরো দিয়ে আবার ও নেড়ে নিয়েছি। ১টা ছোট সানরাইজের সর্ষে পাউডার উষ্ম গরম জলে ১ চিমটি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম,ওটাই দিয়ে আরো কিছুক্ষন কষে অল্প জল দিয়েছি।
দুটি কাচা লন্কা ভেঙে দিয়েছি। এবার ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভাজা মাছ। আরো ২-৩ মিনিট ফুটিয়ে উপর থেকে দিয়েছি কাচা সর্ষের তেল আর সামান্য ধনেপাতা কুচি।
Popy Roy
No comments:
Post a Comment