Friday, February 6, 2026

চিকেন স্টু

 


উপকরণ 💚 

চিকেন ৪ পিস 

পেঁপে ৩ থেকে ৪ টুকরো 

গাজর ১ টি

ক্যাপসিকাম ১ টি 

আলু ১ টি 

আদা স১ ইঞ্চি 

রসুন ৪ থেকে ৫ টা কোয়া 

কাঁচা লঙ্কা ২ থেকে ৩ টি 

পেঁয়াজ ছোট সাইজের ২ টি 

নুন স্বাদ মতো 

হলুদ সামান্য 

গোলমরিচ গুঁড়ো ১ চামচ 

বাটার 

কর্নফ্লাওয়ার ১ চামচ 

গোটা গরম মশলা 

তেজপাতা ১ টি 


প্রনালি

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।

এবার নুন হলুদ এক চামচ লেবুর রস মাখিয়ে রেখে দিন।

গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে দু চামচ বাটার দিয়ে গরম করে তেজপাতা দিয়ে একটু নেড়ে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিন।

তার পর আদা গ্রেট করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।একটু ভাজা হলে চিকেন এর টুকরো গুলো দিয়ে ৫ থেকে ৬ মিনিট ভেজে নিন।

এবার দিন সব সবজি লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে নাড়তে থাকুন।একটু নেড়ে নিয়ে ছোট পিয়াজ দুটি দিয়ে দিন। তারপর দিন কাঁচা লঙ্কা দিয়ে ৫ থেকে ৬ মিনিট ভেজে পরিমাণ মতো জল এবং স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিন।

ঝোল ফুটতে শুরু করলে আঁচ কম করে হতে দিন ঢাকা দিয়ে।

২০ মিনিট পর ঢাকা খুলে দেখে নিন সব সবজি সুসিদ্ধ হলে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ঝোলে দিয়ে ভালো করে নেড়ে এক চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিন কিছুক্ষণ গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিবেশন করুন এক চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে।


Kabita Bhowmik

No comments:

Post a Comment