Wednesday, February 25, 2026

ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

 


উপকরণ

  • ডাল (মসুর, খেসারি বা বুট) ১ কাপ

  • আদাবাটা আধা চা-চামচ

  • হলুদ গুঁড়া আধা চা-চামচ

  • মরিচ গুঁড়া আধা চা-চামচ

  • কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

  • রোস্টেড তিল ১ টেবিল চামচ

  • বড় আলু ২-৩টা

  • প্রণালি

    • ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখুন।

    • ২ ঘণ্টা পর ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে বেটে নিন। বেশি মিহি করে বাটবেন না।

    • পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিন।

    • বাটা ডালের সঙ্গে আদা বাটা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, রোস্টেড তিল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মেখে নিন।

    • আলুর খোসা ফেলে চিকন লম্বা করে কেটে নিন।

    • সামান্য লবণ দিয়ে অল্প সেদ্ধ করে নিন।

    • আলুর মধ্যে ডাল মুড়িয়ে ডুবে তেলে ভেজে নিন।

No comments:

Post a Comment