উপকরণ
ভাপানো বাঁধাকপি দুই কাপ, ডিম চারটি, আলু ডুমো করে কাটা
একটি, হলুদ ও মরিচ গুঁড়া এক চা চামচ করে, গোলমরিচ
গুঁড়া, পেঁয়াজ কুচি, গরম মসলা গুঁড়া, আদা ও রসুন বাটা আধা
চা চামচ করে, সয়াবিন তেল আধা কাপ, কাঁচা মরিচ তিন-
চারটি, লবণ স্বাদমতো এবং বেসন এক কাপ।
যেভাবে তৈরি করবেন
* প্রথমে ডিম, বাঁধাকপি, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ,
গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে খুব ভালো করে মিশ্রণটি
ফেটিয়ে নিন।
* এবার পুডিং তৈরির পাত্রে মিশ্রণটি ঢেলে ওপরে ঢাকনা দিয়ে
১৫ থেকে ২০ মিনিট স্টিম করুন। হয়ে গেলে নামিয়ে টুকরা করে কেটে নিন।
* এবার বেসন ও পরিমাণমতো পানি দিয়ে একটু ঘন ব্যাটার করে নিন।
ভাপা ডিম, বাঁধাকপির মিশ্রণের টুকরাগুলো ব্যাটারে ডুবিয়ে তেল গরম করে ভেজে তুলুন।
* এক টেবিল চামচ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে
ভেজে, গুঁড়া মসলা, লবণ, পরিমাণমতো পানি দিয়ে কষিয়ে
আলু ও এক কাপ পানি দিয়ে ঢাকনা দিন। আলু সিদ্ধ হয়ে এলে
ভেজে রাখা ডিম বাঁধাকপির পাকোড়া, কাঁচা মরিচ ও গরম
মসলা দিন। আরো দু-তিন মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর
নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment