Sunday, February 8, 2026

ঘি আলু মরিচ 🍀

 



দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন।
ধুয়ে জল ঝরিয়ে নিন।
এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে ফুটতে দিন নুন দিয়ে।
জল ফুটতে শুরু করলে কেটে রাখা আলু গুলো দিয়ে ৫০ % সেদ্ধ করে নিন।
তারপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।
এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি গরম করে হাফ চামচ কালো জিরা একটা শুকনো লঙ্কা ফোঁড়ন দিন।
ফোড়ন ফুটে উঠলে সেদ্ধ করা আলুগুলো দিয়ে লাল করে ভেজে নিন।
আলুর গায়ে ভাজা ভাব হলে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ঢেকে দিন।
তারপর ঢাকা খুলে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
আলু পুরোপুরি সেদ্ধ হলে নামিয়ে নিন।এক চামচ লেবুর রস দিয়ে কয়েক টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢেকে রেখে দিন কিছুক্ষণ।
কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিবেশন করুন সুস্বাদু গন্ধরাজ লেবুর সুভাষ আর খি গোলমরিচ স্বাদ অনির্বচনীয়।
একবার করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন।

No comments:

Post a Comment