৩০০ গ্রাম কচি শিম নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
তারপর শিমের দুই পাস এর সুতো বের করে নিন।
গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে জল ফুটতে দিন।
দুটো ডিম ভালো করে ধুয়ে নিন।
ফুটন্ত জলে দিয়ে শিম গুলো নুন দিয়ে সেদ্ধ হতে দিন
সেদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নিন।
একটা মিক্সির জারে সেদ্ধ ডিম সেদ্ধ শিম এক চামচ কাঁচা লঙ্কা কুচি কয়েক কোয়া রসুন দিয়ে খুব ভালো কথা পেষ্ট বানিয়ে নিন।
গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল গরম করে ৭ থেকে ৮ টা রসুন কোয়া ৬ টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে রাখুন।
ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করে নিন।
এবার ঐ তেলে এক চামচ কালো জিরা ফোড়ন দিয়ে একটা পিয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শিমের পেষ্ট দিয়ে নাড়তে থাকুন ।
যখন শিমের পেষ্ট কড়াই ছাড়তে শুরু করলে গুঁড়ো করা শুকনো লঙ্কা রসুন ভাঁজা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন।
একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
বাড়ির সবাই খেযে এমন ফিদা হবেন যে বাজার থেকে শিম বাটা
No comments:
Post a Comment