মটর মাশরুম পোলাও, বানানো যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু। চটজলদি কম মশলায় লাঞ্চ বক্স রেডি করার থাকলে এই পোলাও আমার প্রথম পছন্দ। কিভাবে বানিয়েছি নীচে রেসিপি লিখে দিলাম।
কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে দিয়েছি চেরা কাঁচালঙ্কা আর আদা রসুন বাটা। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা মাশরুম আর ভাপানো মটরশুঁটি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে দিয়েছি।এরপর স্বাদ মত নুন, গোলমরিচ গুঁড়ো অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিয়েছি।
No comments:
Post a Comment