Thursday, February 5, 2026

যশোর–নড়াইল অঞ্চলের রসপাকান পিঠা

 


উপকরণ

ময়দা দেড় কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ আধা চা–চামচ, চিনি ১ চা–চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো, কোরানো নারকেল ২ কাপ ও চিনি ১ কাপ।


 প্রণালি


  • নারকেল ও চিনি বাদে বাকি সব উপকরণ কিছুক্ষণ ময়ান দিয়ে পানিতে মথে ঢেকে রাখুন।

  • এবার চিনি ও নারকেল আলতো হাতে মিশিয়ে নিন।

  • মথে রাখা ময়দা থেকে পাতলা রুটি বেলে নিন।

  • রুটির এক পাশে নারকেল–চিনির পুর দিয়ে পুলি পিঠার মতো চেপে চেপে মুখ আটকে নিন।

  • এবার চুলায় ডুবোতেল গরম করে দ্রুত ভেজে তুলুন।

No comments:

Post a Comment