Sunday, February 22, 2026

রসুন চিংড়ির ঝাল ঝাল ভর্তা

 


চিংড়ি, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সরষের তেল এই কটা উপকরণেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু ভর্তা। ছোট চিংড়ি এক বাটি মত, রসুন ১২-১৫ কোয়া,৪ টে শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, রসুন লাল করে ভেজে নিয়েছি। ঝিরি পেঁয়াজ ও ভেজে নিয়েছি। চিংড়ি মাছ নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।এরপর ভেজে রাখা সবকিছু মিক্সিতে নিয়ে নুন আর সরষের তেল দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি রসুন চিংড়ির ভর্তা।

গরম ভাতের সাথে এইরকম ভর্তা থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না।

No comments:

Post a Comment