উপকরণ
চালকুমড়া ১টি
মসুর ডাল ১ কাপ
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া আধা চা-চামচ
মেথি আধা চা-চামচ
লবণ পরিমাণমতো
তেল দেড় টেবিল চামচ
কাঁচা মরিচ কয়েকটি
টমেটো ১টি
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
প্রণালি
তেলে পেঁয়াজকুচি, মেথি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ভালোভাবে কষান।
এবার মসুর ডাল দিয়ে কয়েক মিনিট ভাজুন।
প্রয়োজনে অল্প পানি দিন।
ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে চালকুমড়ার টুকরা দিয়ে কয়েক মিনিট নাড়ুন।
প্রয়োজনমত পানি দিয়ে ঢেকে দিন।
সেদ্ধ হয়ে এলে টমেটো টুকরা দিয়ে দিন।
সবশেষে কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
No comments:
Post a Comment