Sunday, February 8, 2026

আমলোকিবিট কেনডি

 


দেখুন মুখের এবং উজ্জ্বলতা ফিরে পেতে চান তবে প্রতিদিন খাওয়া অভ্যাস করুন এই সব গুলো। কারণ
বীট রুটের খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।এতে থাকা নাইট্রেট, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন সি যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
এর প্রকৃতির দেওয়া রং আহা কোথায় পাব?
আমলোকিকে Mother of fruits বা ফলের জননী।আর কিছু বলার অপেক্ষা রাখে না।
তাই জন্য বলছি এই গুলো খান কিন্তু পরিমিত পরিমাণে।
আজ এই গুলো দিয়ে কেনভি বানিয়ে খাই
🍀
প্রথমে বিট রুটের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পাতলা পাতলা করে কেটে নিন।
আমলোকি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে ফুটতে দিন উপরে একটা ঝাঁঝরা থালা বসিয়ে দিন তাতে আমলোকি এবং কাটা বীট রুট দিয়ে ঢাকা দিয়ে হতে দিন।
সেদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।
তারপর আমলোকির বীজ গুলো বের করে নিন।
একটা মিক্সিতে আমলোকি বীটের পেষ্ট বানিয়ে নিন।
কড়াইতে ঘি গরম করে আমলোকিবীট এর পেষ্ট দিয়ে ভালো করে নাড়তে থাকুন।
যখন আমলোকিবীটের জল শুকিয়ে যাবে তখন দুটো ডেলা মিছরি দিয়ে নাড়তে থাকুন। মিছরি পুরোপুরি গলে মিশে গেলে এক চামচ আগার আগার পাউডার দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর কড়াই এর গা ছাড়তে শুরু করবে। তখন সামান্য নুন আর এক চামচ গোলমরিচ ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
একটা থালায় ঘি মাখিয়ে তার মধ্যে ঢেলে সমান করে নিন। ঠান্ডা হলে কেটে মিছরি গুঁড়োতে এপিঠ ওপিঠ গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমলোকি বীট এর কেনডি 🍀
খেতে অপূর্ব।
৭ দিনে আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে এটা গ্যারান্টি।

No comments:

Post a Comment