পিঙ্ক কালারের বড় এবং মোটা সোটা রাঙ্গা আলু নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সর্ষের তেল মাখিয়ে একটা বাটিতে চারকোল জ্বালিয়ে বা কাঠের আঁচে অথবা গ্যাসের কম আঁচে একটা ঝাঁঝরি করে বসিয়ে দিন। উপর থেকে একটা ঢাকা দিয়ে হতে দিন।
সময় লাগবে।
পুড়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে উপরের পোড়া অংশ তুলে দিয়ে অর্থাৎ পোড়া খোসাটা তুলে ছোট ছোট করে কেটে নিন।
চাট মশলা বানিয়ে ফেলি ---
দু চামচ জিরা ভালো করে ভেজে এক চামচ গোলমরিচ দিয়ে ভেজে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে এক চামচ জোয়ান দিয়ে নেড়ে নিন
তারপর দিন এক চামচ আমচুর পাউডার এক চামচ বীট লবণ এবং এক মুঠো পুদিনা পাতা শুকনো খোলায় ভেজে মুচমুচে করে দিন।
এবার সব মশলা গুঁড়ো করে নিন।
পোড়া কেটে রাখা রাঙ্গা আলু কুচি করা ভাজা চিনে বাদাম, বেদনার বীজ, কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি গন্ধরাজ লেবুর রস বীট লবণ দু চার দানা চিনি, সবশেষে বানিয়ে রাখা চাট মশলা দিয়ে ভালো করে টস করে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মুখোরোচক পোড়ার স্মেল যুক্ত রাঙ্গা আলুর চাট
।
No comments:
Post a Comment