উপকরণ
রুই মাছের টুকরা ৬টি
মাঝারি আলু ৩টি
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
ধনেগুঁড়া আধা চা-চামচ
শর্ষের তেল দেড় টেবিল চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
লবণ পরিমাণমতো
তেজপাতা ২টি
দারুচিনি ১ টুকরা
কাঁচা মরিচ ৩–৪টি
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ।
প্রণালি
আলু সেদ্ধ করে আধা ভাঙা করে রাখুন।
তেলে পেঁয়াজকুচি, তেজপাতা, দারুচিনি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট কষান।
রুই মাছের টুকরা দিন। মাছ কিছুটা সেদ্ধ হয়ে এলে আলু দিন।
দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিন।
আলুর ঘাঁটি রান্না হয়ে গেলে কাঁচা মরিচ, ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
No comments:
Post a Comment