Monday, February 2, 2026

লাউ ও ছানার হালুয়া

 


উপকরণ

  • কচি লাউ: গ্রেট করে পানি চিপড়ানো ২ কাপ

  • গুঁড়া দুধ: ১ কাপ

  • ঘি: ১ কাপ

  • এলাচি: ছেঁচা ২টি

  • দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

  • তেজপাতা: মাঝারি ১টি

  • ছানা: ২ কাপ

  • লবণ: আন্দাজমতো

  • চিনি: ৩ কাপ

  • খাওয়ার সবুজ রং: ২-৩ ফোঁটা (ঐচ্ছিক)


  • প্রণালি

    গ্রেট করা লাউয়ের সঙ্গে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে ঘি দিন। এক কাপ ঘি থেকে এক টেবিল চামচ ঘি আলাদা করে তুলে রাখুন। এলাচি, দারুচিনি, তেজপাতা দিন। ঘি গরম হলে লাউয়ের মিশ্রণ দিয়ে নেড়ে দিন। লাউয়ের পানি শুকিয়ে আসতে শুরু করলে ছানা ও লবণ দিন। আবার নেড়েচেড়ে রান্না করুন। খাওয়ার রং দিন। নাড়ুন। চিনি দিন। মিশ্রণটি আঠালো হয়ে এলে তেজপাতা, দারুচিনি ও এলাচি তুলে ফেলুন। এবার একটি ছড়ানো পাত্রে আগে থেকে তুলে রাখা ঘি ভালোভাবে ব্রাশ করে দিন। গরম অবস্থায় লাউ-ছানার মিশ্রণটি সমানভাবে ঢেলে দিন। গরম থাকতেই পছন্দমতো আকারে কেটে নিন। পুরোপুরি ঠান্ডা হলে পরিবেশন করুন।

No comments:

Post a Comment