Sunday, February 1, 2026

মুরগি–আখনি পোলাও

 


উপকরণ

  • পোলাওয়ের চাল ৪ কাপ

  • মুরগির হাড়ের জুস ৭ কাপ

  • দুধ ১ কাপ

  • লেবুর রস ৩ টেবিল চামচ

  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

  • পেস্তা, আমন্ড, কাজু বাটা ২ টেবিল চামচ

  • আদাবাটা ২ চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • তেজপাতা ২টি

  • দারুচিনি ৪ টুকরা

  • এলাচি ৪টি

  • লবঙ্গ ৪টি

  • স্টারএনাইচ ২টি

  • কিশমিশ ২ টেবিল চামচ

  • কেওড়া ২ টেবিল চামচ

  • গাজর কুচি ৪ টেবিল চামচ

  • মটরশুঁটি ৪ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ৭-৮টি

  • লবণ পরিমাণমতো

  • চিনি ২ চা-চামচ

  • ঘি ১ কাপ

  • ক্রিম আধা কাপ।
    মুরগির হাড়ের জুসের উপকরণ—মাঝারি আকারের মুরগির গলা ও খাঁচার হাড় পরিমাণমত, ২ চা-চামচ আদা কুচি, ১ চা-চামচ রসুন কুচি, ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ লবণ ও ১২ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। ৭ কাপ
    হলে ছেঁকে নিন।


  • প্রণালি

    • চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ২৫ মিনিট রাখতে হবে।

    • ঘি গরম করে গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে নিন।

    • এবার আদা–রসুনবাটা ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে হাড়ের জুস, লেবুর রস, লবণ দিতে হবে।

    • বাদাম বাটা দুধে গুলিয়ে দিতে হবে।

    • গাজর, মটরশুঁটি, কেওড়া, চিনি, কিশমিশ ও কাঁচা মরিচ দিন।

    • ৫-৬ মিনিট পর ক্রিম ও বেরেস্তা দিয়ে মিশিয়ে নিন।

    • এবার ১৫-২০ মিনিট দমে রেখে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment