Tuesday, October 6, 2020


আজকের ভাবনা

 ৭/৯/২০২০



রবিবারে বাসায় পার্টি ছিল। সবাই খুব খুশি বাসায় আসতে পেরে। বিদেশে সবাই এরকম

বাড়িতে হওয়া  পার্টি  পছন্দ করে। কারণ

বাসার রান্নার স্বাদই আলাদা। সবাই খুব মন খুশি করে খাচ্ছিল। আয়োজন খুবই সামান্য।

সাদা পোলাও, ফ্রাইড চিকেন, চাইনীজ ভেজিটেবল, চিংড়ির দো- পেয়াজা, ইলিশের কারি, বিফ কারি, সালাদ, দই আর পুডিং। সবাই খেয়ে যখন মাতোয়ারা তখন আমার মনে পড়ে গেল আগের দিনের কথা।

যখন আমি জাপানে এসে স্বামীর বাড়ীতে প্রথম রান্না করলাম বরবটি দিয়ে চিংড়ী। আমার উনি বললেন এটা ফেলে দিয়ে ডিম ভাজ। হায়রে ডিম ভাজি। তাও খাওয়া গেল না। শুধু খাওয়ার জন্য অন্য বাড়ীতে যেতাম।

সব ভাবিরা কি করে এত ভাল রান্না করে আর আমার কেন হয় না, শুধু ভাবতাম আর ভাবতাম। এখন সেই আমি সেই রান্না করি। সবাই রান্না খেয়ে খুব প্রশংসা করে। 

তাই নুতন বউরা আশা ছেড়ো না।

এই দিন না আর ও দিন আছে।


No comments:

Post a Comment