Thursday, September 3, 2026

মরিচ ভেটকি

 


ভেটকি মাছে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
৬, ৭ টা কাঁচা লঙ্কা বেটে রাখুন। একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা জল দিয়ে গুলে রাখুন।
আদা, ধনেপাতার ডাঁটি, গোটা দশেক গোল মরিচ সামান্য জল দিয়ে একসঙ্গে বেটে নিন।

কড়াইতে সর্ষের তেল গরম করে নুন, হলুদ মাখানো মাছ ভেজে তুলে রাখুন। ঐ তেলেই রাঁধুনি আর সামান্য মেথি ফোড়ন দিয়ে কয়েক টা চেরা কাঁচা লঙ্কা দিন। এবার গোলা মশলা টা দিয়ে ঝোল টা ফুটতে দিন। মশলা ধোয়া বাটির জল আরো ১ কাপ ঢেলে ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ২ মিনিট রান্না হতে দিন। এরপর আদা, গোল মরিচ, ধনেপাতার ডাঁটি বাটা দিয়ে ১ মিনিট ফুটিয়ে ই আঁচ বন্ধ করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতের পাতে অসাধারণ লাগে।

No comments:

Post a Comment