Sunday, October 4, 2026

দাঁত ঝকঝকে করার কিছু পদ্ধতি

 


1.

নারকেল তেলের অয়েল পুলিং


ব্রাশ করার আগে এক চামচ নারকেল তেল মুখে নিয়ে ১০-১৫ মিনিট গালের চারপাশে ঘোরাতে থাকুন (কুলকুচির মতো)। 

এর পর তেল ফেলে দিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ব্রাশ করে নিন।


2.

বেকিং সোডা ও লেবুর রস


১ চা-চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।

 নরম ব্রাশের সাহায্যে দাঁতে আলতো করে লাগিয়ে ১ মিনিট রাখুন, তার পর ভাল করে কুলকুচি করে ধুয়ে ফেলুন। 

সপ্তাহে ১ বারের বেশি করবেন না।


3.


বেকিং সোডা, সামুদ্রিক নুন ও অ্যাপল সাইডার ভিনিগার


দাঁত ঝকঝকে করতে এই পদ্ধতিটি খুবই কার্যকর, তবে নিয়ম মানতে হবে।

আধ গ্লাস গরম জল নিতে হবে। 

তাতে আধ চা-চামচ অ্যাপল সাইডার ভিনিগার, আধ চা-চামচ বেকিং সোডা, এক চিমটে সামুদ্রিক নুন মিশিয়ে দিতে হবে। 

এই জলটি মুখে নিয়ে ৩০-৪০ সেকেন্ড ধরে কুলকুচি করতে হবে।

  সপ্তাহে ১ বা ২ বারের বেশি এটি করবেন না এবং কুলকুচি করার সঙ্গে সঙ্গেই সাধারণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নেবেন।




No comments:

Post a Comment