শবেবরাত ২০২৫
জাপানে এবার শবে বরাত হয়েছে ১৩ তারিখে। জাপানে এই সময় ছুটি থাকে না মানে কাজের দিন।
এইবার অনেক কিছু করতে পারিনি। কেমন একটা লাগছিল, তাই কয়েকটা
হালুয়া বানালাম।
এই দিনে মা হালুয়া বানাতেন, দুই রকমের রুটি বানাতেন। সাথে কোন একটা মাংসের তরকারি করতেন। প্রতিবেশিদের বাড়ি, খালার বাড়ি , ফুপুর বাড়ি থেকে খাবার আসতো । আমি এক ধামা রুটি আর হালুয়া নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম সুবিধা বঞ্চিতদের জন্য। সুুন্দর করে থালা সাজিয়ে ট্রে তে করে প্রতিবেশি দের বাসায়, খালার বাসায়, ফুপুর বাসায় চালের গুড়ির রুটি , বিভিন্ন রকম হালুয়া দিয়ে আস তাম। আমাদের ফুপুর বাসা লাইট দিয়ে সাজানো হতো। আগর বাতির সুন্দর গন্ধ মনটাকে অন্যরকম একটা পবিত্র
জগতে নিয়ে যেত । পুরুষেরা সাদা পাজামা পাঞ্জাবী পড়ে
মসজিদে চলে যেতেন। আমরা গোসল করে সারারাত ধরে নামাজ পড়তাম, কুরআন পড়তাম।
আব্বা, দাদা,নানাদের কব র জিয়ারত ক রতে যেতেন।
দিন গুলি কি সুন্দর ছিল, তাই না।

No comments:
Post a Comment