Saturday, August 1, 2026

রুটি আর ঘিয়ের যুগলবন্দি অনেক সুপারফুডকেও হার মানাতে পারে।

 


অবাঙালিদের মধ্যে রুটিতে ঘি মাখিয়ে খাওয়ার অভ্যাস প্রায়ই চোখে পড়ে। কারও কারও মতে, এই অভ্যাসটি ভীষণ অস্বাস্থ্যকর। কিন্তু রুটি আর ঘিয়ের যুগলবন্দি অনেক সুপারফুডকেও হার মানাতে পারে। শুধু স্বাদে নয়, এই জুটি পুষ্টিগুণেও ভরপুর। 

অনেক ডায়াবেটিক রুটি খেতে ভয় পান। তাঁদের স্বাস্থ্যের জন্যও  রুটি আর ঘিয়ের যুগলবন্দি  দারুণ উপকারী।

১।

রুটির সঙ্গে দেশি ঘি খেলে রক্তের শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে। ঘি কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দেয়। ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে মেশে, রক্তে শর্করা ভাল ভাবে নিয়ন্ত্রণে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি কমে। বিভিন্ন গবেষণাও বলছে, ঘিয়ের মতো ভাল ফ্যাট খেলে সুগার নিয়ন্ত্রণে সাহায্য হয়।

২।

রুটিতে আছে জটিল কার্বোহাইড্রেট, আর ঘিয়ে আছে ভাল ফ্যাট। দু'টি একসঙ্গে খেলে শরীরে দীর্ঘক্ষণ ধরে শক্তির সঞ্চার হয়। যাঁরা সারাদিন শরীর চাঙ্গা রাখতে চান, তাঁদের ডায়েটে ঘি মাখানো রুটি রাখা ভাল। শুধু কার্বোহাইড্রেট খেলে কিছু ক্ষণ পর আবার খিদে পেয়ে যায়। তাই বারে বারে খেতে হয়। কার্বোহাইড্রেটের সঙ্গে ভাল ফ্যাটের মিশ্রণ খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে। অল্প খেয়েই অনেকক্ষণ শক্তি পাওয়া যায়।

৩।

দেশি ঘিয়ে থাকে বিউটাইরিক অ্যাসিড, যা পেটের ভাল ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে, পাচনতন্ত্রের প্রদাহ কমায় আর সামগ্রিক হজমশক্তি বাড়ায়। অনেকের রুটি হজম করতে অসুবিধা হয়, তাঁদের ক্ষেত্রে ঘি মাখানো রুটি খেলে সমস্যা কম হয়।

৪।

দেশি ঘিয়ে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন থাকে। এটি একটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার। আটার রুটি বা মাল্টিগ্রেন রুটির সঙ্গে ঘি খেলে শরীর চাঙ্গা থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

৫!

ঘি মাখানো রুটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ওজন হ্রাসে সাহায্য করে, হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।


No comments:

Post a Comment