সুইডিশ ভাষায় Jealousy কে বলে Svartsjuka ! Svart অর্থ-- কালো, আর Sjuka অর্থ - রোগী/অসুস্থ।
যথার্থই!
জেলাসি যখন ফিল করবেন,বুঝে নেবেন আপনার মন, অস্তিত্ব, সব কালো হয়ে গেছে।
আসুন জানি, jealousy কেন ফিল হয় একজন মানুষের।
jealousy র আদি উৎপত্তিস্থল হোলো ইনসিকিউরিটি,ইনফিরিয়রিটি কম্পলেক্স।
যে মানুষটাকে দেখলে আপনি jealous হন, অনেস্টলি চিন্তা করে দেখবেন সেই মানুষটার লুক,এপিয়ারেন্স, পারসোনালিটি এবং তার ক্যাপাবিলিটি আপনাকে প্রভাবিত করে,
আপনার মনের গহীন কোণে সাব-কনশাসলি ঘাপটি মেরে বসে থাকে একটা অবদমিত "ইচ্ছা", সেই ইচ্ছা আসলে বলে- আপনি ওই মানুষটার মতো হতে চান,
কিংবা তার যা আছে সেগুলো আপনার চাই। অথচ আপনি নিজের কাছে নিজে সেটা স্বীকার করেন না। এজন্য আরো রাগ হয় আপনার
এবং
খুব ইচ্ছে করে ওর একটা আচ্ছা মতো শিক্ষা হোক, সুযোগ পেলেই আপনি তাকে সুক্ষ্ম অপমান করার বা ইগনোর করার সুযোগ হাতছাড়া করতে চান না।
আবার এটাও বুঝতে পারেন এসব কিছুই ওই মানুষটা একেবারেই নোটিস করছে না, কারণ আপনি তার কাছে কোন সাব্জেক্ট ই না।
That person is damn busy with important stuffs! এবং এজন্যই হয়তো আপনার মনের অজান্তেই আপনি তার বড় ফ্যান এবং হেইটার একই সাথে। কিন্তু কেন?
কারণ এই মানুষটাকে দেখলে আপনার নিজের কমতিগুলো আপনার বেশি করে মনে পড়ে, অনুভব হয়। এই মানুষটার এপিয়ারেন্স আপনাকে আপনার নিজের কাছে ক্ষুদ্র, সামান্য, সাধারণ ফিল করায়।
অথচ ওই মানুষরা হয়তো আপনার নিজের সাথে নিজের এই মল্লযুদ্ধের কোন খবরই জানেনা।
এজন্যই হয়তো সময় পেলেই তার প্রফাইল ঘুরে আসেন কিন্তু তার সুন্দর বা ভালো কিছু দেখলেও আপনার কোন এপ্রেসিয়েশন দিতে ইচ্ছে করে না।
দিলে আপনি ছোট হয়ে যাবেন,আপনার কাল রোগে আক্রান্ত মন আপনাকে তাই বুঝিয়েছে। আবার আপনার নিজের উপর আপনার ভীষণ রাগ হয়, তাকে পছন্দ করেন না অথচ সকাল-দুপুর তার সব আপডেট নেয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন না।
কেউ কারোর মতো না। যার যার নিজস্ব চার্ম আছে। আমি শিওর আপনারও আছে। নিজের আত্নবিশ্বাস বাড়ান, হিপোক্রেসি থেকে বের হয়ে আসুন। যাকে ভালো লাগে, তাকে ভালোই বলুন, যাকে লাগে না তাকে এড়িয়ে চলুন।
উপরে উপরে খুব কুল, ডিসেন্ট এবং লিবারেল একটা মাস্ক পরে ভেতরে ভেতরে আপনি যে ঘুণে ধরা কাঠ এর মতো ফোকলা হয়ে যাচ্ছেন এটা সবাই না বুঝলেও ঘটে বুদ্ধিওয়ালা লোক আপনার ছোট ছোট কিছু বিহেভিয়ার,
একশন,রিয়েকশন দেখলেই বুঝতে পারবে। অসুস্থতা কি লুকোনো যায় বলুন?
বরং লুক এট য়োর লাইফ। কোথায় কন্সট্রাকশন এর কাজ করতে হবে, কোথায় একটু সিমেন্ট মারতে হবে,
কোথায় একটু ফিনিশিং টাচ লাগবে সেদিকে খেয়াল করুন, নিজের জীবন নিজের রুচিমতো সাজান।
নিজের জীবনে কোথায় ঘাটতি আছে সেগুলো কাভার করার চেষ্টা করুন। এগুলোই সুস্থ মানুষের কাজ। দিন শেষে আপনার উপরে উপরে কুল,
এক্সট্রা অর্ডিনারী, ব্যক্তিত্বসম্পন্ন মাস্ক টা খুলে আয়নার সামনে দাঁড়াতে হয়, ফেইস করুন নিজেকে।
অকপট ভাবে। হালকা ফিল করবেন।
হিপোক্রেসির বোঝা অনেক ভারী,It affects your health!
আপনি চাইলেই অন্যের মতো বা আমার মতো হতে পারবেন না, কেউ পারে না।
নিজের মতো হওয়ার চেয়ে সুন্দর আর কিছু নেই। আমি বিশ্বাস করি --
You can't take what is mine, and I don't want whatever is yours....!
সাদা হোক আপনার মন, আপনার জীবন। Get well soon!
কলমে - Manira Sultana Papri
No comments:
Post a Comment