Sunday, August 9, 2026

কোকোনাট কর্ন পুডিং

 



উপকরণ


নারকেল দুধ ২ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, চায়না গ্রাস ১ কাপ 

(২ কাপ পানিতে ভেজানো ১ ঘণ্টা), কনডেন্স মিল্ক ১ কাপ

, নারকেল কোরা আধা কাপ, সুইট কর্ন ১ কাপ, ভেনিলা এসেন্স

 সিকি চা চামচ এবং পুদিনাপাতা সাজানোর জন্য।


যেভাবে তৈরি করবেন


*   চায়না গ্রাস জ্বাল দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিন।


* আরেকটি পাত্রে নারকেল দুধ, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, নারকেল কোরা ও এসেন্স একসঙ্গে জ্বাল দিন। ফুটে উঠলে সুইট কর্ন ও চায়না গ্রাসের মিশ্রণ মিশিয়ে বলক তুলে নামিয়ে ১৫ মিনিট ঠাণ্ডা করুন।


*   এরপর ১ ঘণ্টা ফ্রিজে রেখে নামিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment