আমাদের শিক্ষিত, কালচারাল এওয়ার মধ্যবিত্ত
তার মেয়েদের নিয়ে, এখন সবচেয়ে জটিল সময় পার করতেছে সম্ভবত!
বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীটা বহুদিন ধরে, নানা ট্যাবু ভেঙে, নানা রকম সামাজিক বাধা পার হয়ে,
তার মেয়েদেরকে সিরিয়াসলি লেখাপড়া করানো শুরু করেছিলো , চাকরির অনিহা দূর করেছে।
অংক জানা, আর্ট কালচার বোঝা, রাজনীতি সচেতন মস্তিষ্ক হইতে হলে যে তার যৌণ পরিচয়টা আসলে দরকার নাই,
বোধ বুদ্ধি ইন্টেলিজেন্সের যে সেক্সুয়াল ডিজ এডভান্টেজ নাই, এইটা আমাদের আগের জেনারেশনের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীটা বহু কষ্টে প্রায় এস্টাবিলিশড করে নিয়ে আসছিলো।
মুশকিল হচ্ছে
এখন যে ধরনের আলাপ হয় আমাদের সোসাইটিতে,
কালচারালি পিছায়া থাকা শ্রেণীটা হঠাৎ করে যে ধরনের কনফিডেন্স নিয়ে কথা বলা শুরু করছে , নানা রকম মতামত এস্টাবলিশড করার চেষ্টা করতেছে,
সেইসব মধ্যবিত্ত শ্রেণিটার জন্য খুবই অস্বস্তিকর হয়ে দাড়াইছে!
আমাদের কালচারাল, নতুনের প্রতি আগ্রহী, সাংস্কৃতিক, বোধ বুদ্ধির চর্চা করা মধ্যবিত্তের কোথাও কোন রিপ্রেজেন্টেশনও নাই এখন!
নাটক দেখেন!
দেখেন তার চরিত্র গুলো?
সব কেমন অশিক্ষিত রাগী, চিন্তা না করে কথা বলা, থামতে না জানা সব স্থুল চরিত্র,
তাতে মেয়েদের রিপ্রেজেন্টেশন দেখেন?
সেসব নাটকে মেয়েদেরকে বকা দেয়া যায়, দু চারটা চড় দেয়া যায়, যা খুশি বলা যায়, এই সব আচরণ,
চাকরি করলে তাতে প্রমোশন পাইলে চরিত্র খারাপ হইতে হয় এই ধারনা
কোন শ্রেণীটা রিপ্রেজেন্ট করে এসব?
বহুদিন ধরে দেশের প্রায় অশিক্ষিত, নিম্নশ্রেণীটার আধুনিক শিক্ষা, চাকরির পরিবেশ নিয়ে যে অমুলক ভয়, এসব তার সমস্ত চিত্রায়ন না?
সিনেমা দেখেন?
দেখেন কি বিশ্রী ধরনের সব বুদ্ধি বিবর্জিত, মানুষের মনের সূক্ষ্ম চ্যালেঞ্জ না বোঝা, জীবন না বোঝা ইমোশন ড্রিভেন, ধ্বংস প্রত্যাশী নেশা ফেশা করে বেড়ানো,
অশিক্ষিত নিম্নশ্রেনীর সব চরিত্র!
তাতে মেয়েরা?
একেবারে কিছুই না। শরীর ছাড়া কিচ্ছুনা।
আমাদের সিনেমা নাটক, এখনকার থেকে বহুগুন মডার্ন সময় তার অতিতে পার করে এসেছে!
আমাদের মিডিয়া অতিত বর্তমানের থেকে স্মার্ট ছিলো।
মানব মন, সোশাল চ্যালেঞ্জের অনেক সূক্ষ্ম জায়গা দেখাবার মতন ক্যাপাবল ছিলো আমাদের মিডিয়া।
এখন?
মধ্যবিত্ত, লেখাপড়া করা শ্রেনীটার হাত থেকে মিডিয়া ব্যাপারটা আসলে চলেই গেছে!
সব কিছু মিলেই সমাজে যে ধরনের অপিনিয়ন এখন তৈরি করা হইতেছে
সিনেমা, নাটক, ফেসবুক ইত্যাদি দিয়ে
তাতে শিক্ষিত, সচেতন মেয়েদের জন্য একটা অত্যন্ত বিপদজনক সময় এসে উপস্থিত হইছে!
তাদেরকে খাচায় রাখবার সমস্ত বন্দোবস্ত রেডি একেবারে।
মেয়েদেরকে আবার 'মেয়ে মানুষ' হইবার একটা উলটো যাত্রা যেন শুরু হয়েছে দেশে
Imran Kais
No comments:
Post a Comment