Monday, November 2, 2026

ডাল-পটোল ভুনা ভর্তা

 


উপকরণ


বড় সাইজের পাঁচটি পটোল, মসুর ডাল, পেঁয়াজ কুচি ও সরিষার তেল সিকি কাপ করে, লবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি ও ধনে গুঁড়া স্বাদমতো, আস্ত জিরা এক চিমটি, আদা কুচি, টালা জিরা গুঁড়া ও রসুন বাটা এক চা চামচ করে এবং হলুদ গুঁড়া আধা চা চামচ।


যেভাবে তৈরি করবেন


*  ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন কমপক্ষে এক ঘণ্টা। পটোল খোসাসহ টুকরা করে কেটে ধুয়ে লবণ, হলুদ গুঁড়া, রসুন বাটা ও ধনে গুঁড়া দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিন। পানি দেওয়ার প্রয়োজন নেই। পটোল সিদ্ধ হলে ঠাণ্ডা করে বেটে নিন।

* চুলায় হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিন। আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর সামান্য একটু হলুদ গুঁড়া দিন। এবার ভিজিয়ে রাখা ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। আদা কুচি ও পটোল বাটা দিয়ে নাড়ুন। চুলার আঁচ কমিয়ে দমে রাখুন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত।

*  ডাল সিদ্ধ হবে, কিন্তু গলে যাবে না এ পর্যায়ে টালা জিরা গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment