Sunday, January 3, 2021

 



তেজপাতায় সৌন্দর্য চর্চা



ত্বকের তারুণ্য ধরে রাখতে

অধ্যাপক ডা. আশরাফ চৌধুরী জানাচ্ছেন, তেজপাতার উদ্ভিজ্জ উপাদান ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য দায়ী ফ্রি র‌্যাডিক্যাল নিষ্ক্রিয় করে দেয়। এর জন্য তিনি মুখে তেজপাতা সেদ্ধ করা পানির ভাপ দিতে বলেছেন। তেজপাতা সেদ্ধ করা পানির ভাপ অ্যান্টি এইজিং সলিউশন হিসেবে কাজ করে বলে জানিয়েছেন তিনি।


ত্বক উজ্জ্বল করতে


বিউটি ক্রিমের দৌরাত্ম্য শেষ হয়নি আমাদের জীবনে। কিন্তু ইতিমধ্যেই আমরা সৌন্দর্য চর্চায় ভেষজে উপাদানের সহায়তা নিচ্ছি ত্বক উজ্জ্বল করতে। অধ্যাপক ডা. আশরাফ চৌধুরী জানাচ্ছেন, তেজপাতা আপনার ত্বক উজ্জ্বল করতে সহায়তা করতে পারে। কীভাবে? বেশি পানিতে তেজপাতা সেদ্ধ করুন। সেদ্ধ পানি ঠান্ডা করুন। তারপর সে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তেজপাতা সেদ্ধ ঠান্ডা পানি দিয়ে নিয়মিত মুখ ধোয়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি ব্রণের জন্যও এটি উপকার করবে।



খুশকি দূর করতে

আপনার প্রিয় ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করুন, তাতে কোনো সমস্যা নেই। শুধু মাঝে মাঝে শ্যাম্পুর জায়গায় তেজপাতা সেদ্ধ করা ঠান্ডা পানি দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল পড়াও কমে যাবে। চুল পড়ে যাওয়া জায়গাগুলোতে তেজপাতার এসেনশিয়াল ওয়েল ব্যবহার করুন। তাতে চুল আর উঠবে না।

Saturday, January 2, 2021

 মুখের কালো দাগ দূর করতে ৪টি জাদুকরি উপায় 



১. এক চা চামচ কমলার খোসার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। এবার দাগের ওপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে দূর হবে ত্বকের দাগ।

২. আধা চা চামচ মসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। পুরো মুখে ১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩. ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন। এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো ঘষে নিন। পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৪. পুদিনাপাতার পেস্ট দাগের ওপর লাগিয়ে রাখলে মুখের দাগ দ্রুত দূর হবে।