Sunday, June 12, 2022

 



১২/৬/২০২২

ছিটে রুটি আর সঙ্গে মাংস আমাদের অঞ্চলের একটি ট্র্যাডিশনাল খাবার। আমার খুবই পছন্দ। মাঝে মাঝে বাসায় বানায় পরিবারের জন্য। কিন্ত কেউ কি ভাবতে পারবে ৪০/৫০ জনের পার্টির প্রধান খাবার 

ছিটে রুটি আর মাংস। 

হ্যাঁ আমি ত অবাক, এক পার্টিতে গিয়েছিলাম, সেখানে ৪০/৫০ জনের জন্য ছিটে রুটি আর মাংস ছিল প্রধান আইটেম। সাথে ছিল বিরিয়ানি  আর চিকেন রোসট আর সালাদ। 

বেশীর ভাগ মানুষ ছিটে রুটি আর মাংস  খেলো। আমার স্বভাব হল সব আইটেম চেখে দেখা। বিরিয়ানি নিয়ে ধ রা খেলাম, পেট ভরে গেল মন ভরে ছিটে রুটি খেতে পার লাম না।

আফসোস করে ম রে যাচ্ছি, এমন সুযোগ কি আর পাবো?

ভাবির মা দেশ থেকে আমের আচার পাঠিয়েছে খেতে দিল কি যে মজা। তিনি আমাকে সবটুকু নিয়ে যেতে বলছিলেন, আমি এত লোকের মধ্যে সবটুকু নিতে লজ্জা বোধ করছিলাম তাই নিলাম না। এর জন্য ও আফসোস লাগছে। 

বিদেশে যারা থাকে তারা এত ভাল কেন?

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

উল্লেখযোগ্য ঘটনা

এই ছিটে রুটি আর সব রান্না ভাইয়া করেছেন। আর ভাবি আর তার বোন সাহায্য করেছে।

আমাদের কঠোর পিতৃতান্ত্রিক সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে। এখন স্বামীরা রান্না করলে বা সাহায্য ক রলে কেউ আর গোপন করে না, বা তাই নিয়ে গ সিপ করে না। এই টাই স্বাভাবিক ম নে করে।

এই বদল কি শুধু কি আমাদের জাপানে ই হচ্ছে না সারা বিশ্বের বাঙ্গালীদের মাঝে দেখা যাচ্ছে।


Friday, June 10, 2022

 ১০/৬/২০২২


যখন জাপানীজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতাম তখন একটা আর্টিকেল পড়েছিলাম, নামটা ছিল 

"কলম্বাসের তামাগো"। জাপানীজ ভাষায় "তামাগো" মানে ডিম।

যত টুকু মনে আছে,আর্টিকেলটির  সারাংশ  হল ,   

              Think  different

সবাই ত নামি দামি জনপ্রিয় ফুল দিয়ে তার ফুলদানি সাজাই। আমি সাজালাম, বনে বাদাড়ে, পথের

ধারে অযত্নে অবহেলায় ফুটে থাকা আগাছার ফুল দিয়ে।

দেখার চোখ থাকলে সব কিছুই সুন্দর।


Wednesday, June 8, 2022

 

৯/৬/২০২২

আমার ছেলেদের পছন্দের খাবার ১

তেরিয়াকি চিকেন, মুলার অসিন কো , ব্রো ক লি সেদ্ধ , কর্ণ সতে আর ভাত।

 ইতাদাকিমাসু 

 Itadakimasu 

いただきます






জাপানিরা টেবিলে খাবারের আগে বলে  (= ইতাদাকিমাসু)।いただきます」 ( = Itadakimasu 


এর অর্থ হল, “আমি এখন খাব!” “চল খাই!”।


এটি মূলত জীবন, প্রকৃতি,  যিনি খাবার রান্না করেন, খাবার পরিবেশন করেন বা আপনাকে খাওয়ানোর জন্য অর্থ উপার্জন করেন ইত্যাদির প্রতি আপনার কৃতজ্ঞতা দেখানোর জন্য  বলা হয়।