Saturday, December 21, 2024
Sunday, November 3, 2024
31/10/2024
এই বা মন্দ কি
-তারাপদ রায়
সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি,
সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছো,
কখনো আমি ভেবেছি
আমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম।
কখনো তুমি ভেবেছো
তুমি বোধহয় আমাকেই খুঁজছিলে।
এই রকম হেঁয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন,
তার বাইরে কিছুটা ছিলো কাজকর্ম
ফসল কাটা, পাতা কুড়োনো, কুঁড়েঘর বাঁধা,
শীতের রাতে ধুনি জ্বালানো, আরো কত কি।
তবু সব কিছুর মধ্যেই কি যেন খুঁজেছিলাম আমরা,
হয়তো আমাদেরই খুঁজেছিলাম,
নদীর জলে আমরা আমাদেরই ছায়া দেখে
নিজেদের চেনার চেষ্টা করেছিলাম।
সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে
মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেলো আমাদের,
এই বা মন্দ কি?
Saturday, November 2, 2024
Subscribe to:
Posts (Atom)


