আজকের ভাবনা
২২/২/২০২২
আজকের তারিখ ২২/২/২০২২
আজ ২১শে ফেব্রুয়ারী।
মানে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারী।
আমি কি ভুলিতে পারি?
💮🥀🎕🎴⚘💮💮💮💮💮💮💮💮💮💮💮
প্রভাতফেরি প্রভাতফেরি আমায় নেবে সঙ্গে?
বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে।
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
কত দিন প্রভাতফেরিতে যেতে পারিনি।
অনেক ছোট থাকতে প্রভাতফেরিতে যেতাম। তারপর সবাই মিলে কলা পাতায় লুচি,
তরকারি খেতাম। অনেক কালচারাল ইভেন্ট হত। আমি গান গাইতাম।
আজকের দিনের ভাবনা
২০।.২।.২০২২
ভাষা মানুষের পরিচয়ের গুরুত্ব পূর্ণ উপাদান। ভাষা কে লিখিত ভাবে প্রকাশ করার ক্ষমতা মানুষের সভ্যতা কে এগিয়ে নিয়ে গেছে। আসলে,
সভ্যতার মূল উপাদানগুলোর মধ্যে ভাষা অতীব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে মানবসমাজ যোগাযোগ করে এবং স্বকীয়তায় পরিচিত হয় বিশ্বদরবারে।
ভাষা মানে একটি জাতি, তার সংস্কৃতি, তার পরিচয়। ভাষা মানে একটি সভ্যতা।
একটি ভাষার মৃত্যু মানে একটি জাতির, একটি সংস্কৃতি আর একটি সভ্যতার মৃত্যু। ভাষাহীন মানে অস্তিত্ব হীন, পরিচয়হীন।
বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তার লড়াই। সেই লড়াইয়ের ফলে কেবল মায়ের ভাষায় কথা বলার অধিকারই অর্জিত হয়নি, আমরা পেয়েছিলাম চেতনার গূঢ় অন্ধকার থেকে মুক্তির দিশা। সাংস্কৃতিক চেতনার সেই সুপ্ত বীজই একাত্তরের মুক্তিযুদ্ধে পরিপূর্ণ বিকাশ লাভ করে আমাদের জাতি গঠনে উদ্বুদ্ধ করেছিল। বিশ্বের বুকে এক নতুন জাতির অভ্যুদয় হয়েছিল।
সেই কথা বাঙ্গালীরা যেখানে যায় ভুলেনা। তাই ত বিশ্বের সব বড় বড় শহ রে যেখানে বাঙ্গালীরা আছে, সেখানেই আছে শহীদ মিনার। জাপানের টোকিও তে ও আছে আমাদের শহীদ মিনার। এই দিনটি এখন জাপানে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালিত হয়।