Monday, August 3, 2026

চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজা

 


উপকরণ

  • পাট শাক ২ আঁটি

  • তেল আধা কাপ

  • খোসা ছাড়ানো চিনাবাদাম ১ মুঠি

  • রসুনকুচি ১ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি আধা কাপ

  • আস্ত শুকনা মরিচ ৩-৪টি

  • ছোট চিংড়ি ২০০ গ্রাম

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

প্রণালি

  • পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন।

  • প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন।

  • এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন।

  • একই তেলে শুকনা মরিচও মচমচে করে ভেজে নিন।

  • রসুন-পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে গুঁড়া করে নিন।

  • এবার একই তেলে হলুদ ও লবণ মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন।

  • এরপর পাট শাকও লবণ দিয়ে ভাজুন।

  • শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং বেরেস্তা-মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।

  • গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

কচুপাতা চিংড়ি

 


চিংড়ি মাছ নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখুন।
কচুপাতার ডাঁটি ফেলে ভালো করে ধুয়ে নিন। এবার কুচি করে নিন। একটা পাত্রে জল গরম করে ওতে নুন, হলুদ গুঁড়ো দিয়ে কচুপাতা গুলো দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রাখুন।
নারকেল কুরিয়ে নিন। এবার শিলে বেটে রাখুন।
শিলপাটায় সাদা সর্ষে (আপনারা ইচ্ছে করলে সাদা, কালো সর্ষে মিশিয়ে ও রান্না টা করতে পারেন) তার অর্ধেক পোস্ত প্রথমে শুকনো অবস্থায় একবার বেটে নিন। এবার কাঁচা লঙ্কা মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছ ভেজে তুলে রাখুন। ঐ তেলেই কুচি করে নেওয়া কচু পাতা দিয়ে ২,৩ মিনিট ভাজুন। অল্প নুন, হলুদ গুঁড়ো দিন। কারণ কচু সেদ্ধ হওয়ার সময় নুন , হলুদ দিয়েছিলেন।
এরপর দিন সর্ষে, পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে ২ মিনিট মতো রান্না করুন। নারকেল বাটা যোগ করুন। এবার ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিন। স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে মিশিয়ে নিয়ে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আর ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে মিশিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Oindrila Majumdar

Colorful Japanese-style mixed rice with savory bacon and summer vegetables

 


]Ingredients

・Rice: 1 cup (approx. 150g)


・Water: Up to the "1-cup" mark in the rice cooker


・Half-length bacon slices: 4


・Green beans: 5


・Corn kernels: 2 tablespoons


・Japanese-style dashi stock powder: 2g


・Cooking sake: 1 tablespoon


・Soy sauce: 1 tablespoon


・Sugar: 1 teaspoon


Instructions


・Wash the rice, place it in the rice cooker, and add water up to the "1-cup" mark.



・Cut the bacon into 1cm-wide strips and the green beans into 2–3cm lengths.


・Add all the ingredients to the rice cooker and cook the rice; it is ready once cooking is complete.