Tuesday, June 29, 2021

 

আম রুই

গরম সর্ষের তেলে কালোজিরা ফোড়ন দিয়ে দুটো শুকনো মরিচ ভেজে তাতে কাঁচা আমের ফালি হাই হিটে ভেজে নিলাম মিনিট খানেক ।
এরপর এতে হলুদ মরিচ আর সর্ষের + কাচামরিচ এর পেস্ট দিয়ে এক মিনিট ছিটা পানি দিয়ে আরো এক মিনিট ভেজে নিতেই আম গুলির ফালি একটু নরম ।
এরপর প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত । একটু সামান্য চিনি টক টাকে balance করতে । দিতেই হবে কিন্তু !
ঐ দিকে মাছের টুকরা গুলি লবন, হলুদ ..মরিচ আর সামান্য সর্ষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ; সেটা air fryer এ লালচে করে ভেজে নিলাম এই ফাঁকেই ।
হা ... চুলায় ও ভাজা যাবে কিন্তু এয়ার ফ্রাইয়ারে শেপ ঠিক রং ঠিক ভাজাও পারফেক্ট আসে । চুলায় মাছ নাড়তে গেলে এমন নাও থাকতে পারে তাই ।
ওদিকে আম সিদ্ধ হয়ে ফুটন্ত ঝোলে ভাজা মাছ গুলি দিয়ে না ঢেকে এ পিঠ ও পিঠ দু মিনিট হাই হিটে রান্না করলাম । আর একটু খানি কাঁচা সর্ষের তেল দিয়ে চুলা বন্ধ করে ঢেকে ঐ চুলার ওপর আরো ১০ মিনিট রাখতেই তেল টা ভেসে লোভনীয় এক রুপ ।
লেবু কেটে গরম ভাত নিয়ে আমি রেডি !
দেশে বিদেশে প্রতি মাসেই যারা রুই/ কাতলা / মৃগেল এর এক রকম রান্না খেয়ে খেয়ে বিরক্ত ; তারা রান্না করে খাবেন


 


২৯/৬/২০২১
মঙ্গলবার

পাখিরে তুই কেন বাসা বাঁধলি এমন জায়গায়।
আমি তবু ও ওকে মানা করেছিলাম, বাসাটা না ভাঙ্গার জন্য। পাখিটা দুইবার বাসা বানালো আর দুইবার ই ও ভেঙ্গে দিল। আসলে ও যে মানে না মানা টাইপের মানুষ। আমার ভাল লাগেনি। আমার মনে পড়ে মুরব্বীরা বলত
পাখির বাসা নাকি ভাঙ্গতে নেই। 
আসলে পাখিটা ছিল খুবই দুষট একেবারে রাত পোহাতে না পোহাতে সঙ্গী কে সাথে নিয়ে কিচিরমিচির শুরু করে দিত, আমাদের বেড্রুমের পাশেই বারান্দা। আবার সমস্ত বারান্দা ময়লা করে রাখত। আবার একটা লোক দেখানো একটা ভাব ও আছে,  এত বড় একটা বাসা বানানোর কি দর কার। ওর পাশেই আর এক পাখি দম্পতি বাস করছে অনেক দিন ধরে একি বারান্দায় কই তার বাসা ত ভাঙ্গা হয় নি।
আসলে পাখিটা  একটু শান্ত হ লে ঠিক ও আমাদের বাসায় থাকতে পারত।


Friday, June 4, 2021

 

 Green tea musk



এক টেবিল চামচ সবুজ চা–পাতার গুঁড়া,

এক টেবিল চামচ বেকিং সোডা,

এক টেবিল চামচ মধু ও সামান্য পানি।

সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে মুখ ও ঘাড়ে লাগান।

১০ থেকে ১৫ মিনিট রেখে হালকা কুসুমগরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।