Saturday, November 7, 2026

লাউয়ের বরফি

 


উপকরণ

দেড় কাপ গ্রেট করা বা কোরানো লাউ

৩ টেবিলচামচ মাখন

৩টি তেজপাতা

৪টি এলাচ

৩টি দারচিনির টুকরো

১ কাপ চিনি

আধ কাপ গুঁড়ো দুধ

স্বাদমতো নুন

প্রণালী

প্রথমে কুরে রাখা লাউয়ের থেকে জল ঝরিয়ে নিতে হবে হাতে চেপে চেপে।

এ বার প্যানে মাখন দিয়ে সেটি গরম হওয়ার জন্য সময় দিন।

প্যানে মাখন পুরোপুরি গলে গেলে তাতে গোটা গরমমশলা ফোড়ন দিয়ে দিন। অর্থাৎ মাখনে তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে না়ড়াচাড়া করে নিন।

মশলার সুগন্ধ বেরোতে শুরু করলে তাতে জল ঝরিয়ে রাখা লাউ ঢেলে দিন।

মাখনের সঙ্গে লাউ ভাল করে মাখিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিন মাঝারি আঁচে।

তার পর এতে পরিমাণমতো নুন এবং চিনি মিশিয়ে দিন। নুন দেওয়ার ফলে সব্জি থেকে অল্প জল বেরোতে শুরু করবে।

এ বার গুঁড়ো দুধ মিশিয়ে ভালমতো নাড়াচাড়া করতে থাকুন।

ধীরে ধীরে জল শুকিয়ে যেতে শুরু করবে, মিশ্রণটিও ঘন হয়ে যাবে।

তার পর আঁচ বন্ধ করে একটি থালায় নামিয়ে বিছিয়ে দিন। গোটা গরমমশলাগুলি আলাদা করে তুলে ফেলুন এই ধাপে।

ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটি অল্প জমাট বেঁধে যাবে, তার পর ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিতে হবে।

ফ্রিজে রেখে ঠান্ডা করে বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা বরফিই পরিবেশন করুন অতিথিদের।

No comments:

Post a Comment