Thursday, August 21, 2025

নড়াইল-যশোর অঞ্চলে তালের ক্বাথ দিয়ে বানানো কলাপাতা পোড়া পিঠা

 

উপকরণ

  • তাল: ১টি (ক্বাথ বের করে ছেঁকে নিন)

  • চালের গুঁড়া: আধা কাপ

  • ময়দা: ২০ গ্রাম

  • গুড়: ৫০ গ্রাম

  • চিনি: ৫০ গ্রাম

  • নারকেল কোরা: আধা কাপ

  • কলা: ২টি

  • কলাপাতা: ১টি

  • প্রণালি

    • তালের ক্বাথের সঙ্গে চালের গুঁড়া, ময়দা, চিনি, গুড় মিশিয়ে নিন।

    • পাকা কলা চটকে তালের মিশ্রণে দিন।

    • শেষে নারেকল দিয়ে ভালো করে মিশিয়ে নরম ব্যাটার তৈরি করে নিতে হবে।

    • চুলার ওপর কলার পাতাটা একটু তাপে রেখে নরম করে নিন।

    • পাতাগুলো ৫-৬ ইঞ্চি পরিমাণ ছোট ছোট টুকরা করে নিন।

    • এক টুকরা কলাপাতার ওপর রুটির চেয়ে একটু বেশি পুরু করে ব্যাটার দিন।

    • আরেকটি একই মাপের পাতা দিয়ে ওপরের অংশ ঢেকে নিন।

    • চুলায় একটা তাওয়া বসিয়ে গরম হলে একটা করে ব্যাটারযুক্ত পাতা এপিঠ-ওপিঠ সেঁকে নিন।

    • পাতা পুড়ে এলে ভেতরের পিঠা সেদ্ধ হয়ে যাবে।

    • এবার সেদ্ধ পিঠা তাওয়া থেকে নামিয়ে পাতা খুলে পরিবেশন করুন।

তালের বরফি

 

উপকরণ

তালের রস ২ কাপ, গুড় (বা চিনি) ১ কাপ, নারকেল কুচি ১ কাপ, দুধ ১ লিটার, মাওয়া বা খোয়া আধা কাপ (ঐচ্ছিক), ঘি ২ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, কাজু/কিশমিশ সাজানোর জন্য পরিমাণমতো।

প্রণালি

প্রথমে তালের রস ছেঁকে নিন। একটি কড়াইয়ে নিয়ে নিন। মাঝারি আঁচে দিয়ে কিছুটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার গুড় বা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গলে গেলে নারকেলকুচি যোগ করুন। এখন দুধ ও মাওয়া (যদি দেন) দিয়ে নাড়তে থাকুন। ঘি ও এলাচিগুঁড়া মিশিয়ে দিন। মিশ্রণটি কড়াই থেকে ছাড়তে শুরু করলে বুঝবেন বরফি তৈরি হয়ে গেছে। একটি স্টিলের বা গ্লাসের ট্রেতে ঘি মাখিয়ে নিন। গরম-গরম মিশ্রণ ঢেলে দিন। সমান করে ছড়িয়ে দিন। ওপর থেকে কাজু/কিশমিশ ছড়িয়ে দিন। (ইচ্ছা করলে) ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন।

বাড়তি টিপস

  • বেশি সময় নাড়তে হবে, না হলে বরফি জমবে না।

  • গুড় দিলে আসল স্বাদ আসবে, তবে হালকা রং চাইলে চিনি ব্যবহার করতে পারেন।

Korean-style pineapple chicken curry

 

Ingredients

2 cups chicken cut into small pieces, 1 teaspoon ginger paste, 1 teaspoon garlic paste, 4 teaspoons dried chili powder, 2 tablespoons vinegar, salt to taste, half a cup flour, half a cup cornflour, 2 tablespoons butter, 1 cup pineapple pieces, oil to taste, 1 tablespoon minced garlic, 1 tablespoon sugar, 1 tablespoon brown sugar, 4 tablespoons tomato sauce, 4 tablespoons chili sauce, half a teaspoon sesame seeds.

Method

Mix the ginger paste, garlic paste, 2 teaspoons chili powder, 1 tablespoon vinegar and salt with the meat and leave it for 2-3 hours.

 Mix the flour, cornflour, salt, a little chili powder together. Roll the meat in the mixed flour. Keep it in the fridge for a while and fry it twice in hot oil. 

Heat the butter. 

Fry the garlic. Add pineapple. Stir with the remaining ingredients for a while. 

Add fried chicken, stir for a while more and pour into a serving bowl. Sprinkle fried sesame seeds on top and serve.