Thursday, March 31, 2022

সু্খ নিয়ে ভাবনা

সু্খ তুমি কি বড় জানতে ইচ্ছে করে?

 সুখের কথা বোলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি।

কারণ 

সাফল্য আর টাকা থাকলে সেই মানুষ কে আমরা সুখী মনে করি সেটা নাকি ঠিক ধারণা না।

প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাস এই তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে দেন এবং পাঁচ স্তরের চাহিদাতত্ত্বের সূত্র দেন, যেখানে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে মানুষের চাহিদা একটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটি উন্নত চাহিদা তার সামনে এসে হাজির হয়। সুতরাং কোনো একটি নির্দিষ্ট চাহিদা পূরণ হলেই সুখের নাগাল পাওয়া গেল তা বলা যাবে না। আপাতদৃষ্টিতে সুখ একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এটা একটা অনুভব, অনুভূতি।

কোনো একটি নির্দিষ্ট প্রয়োজনে কতটুকু প্রাপ্তিতে একজন সন্তুষ্ট হবেন, তার ওপর সুখ নির্ভর করে। ধরা যাক, একজন ব্যক্তির অর্থনৈতিক সক্ষমতায় তিনি একটি সাইকেল কিনতে পারবেন। কিন্তু তিনি যদি আফসোস করেন, কেন একটি মোটরসাইকেল কিনতে পারলেন না, তাহলে তিনি অসুখী। আর যদি কেউ তার যা সামর্থ্য আছে তাতেই তুষ্ট থাকেন, অর্থাত্ ঐ সাইকেলেই যদি এক ব্যক্তি মানসিকভাবে তৃপ্ত হতেন, তাহলে তিনি সুখ খুঁজে পেতেন।

কামিনী রায় উপদেশ দিয়েছেন, 

‘সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই হবে হূদয় ভার।

কিন্তু 

সবাই ত সুখী হতে চায়।

আমার চাওয়া , জগতের সবাই সুখী হোক।

Saturday, March 26, 2022

 

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী – উপন্যাস – আহমদ ছফা



সাধ আর সাধ্য এক জিনিস নয়।


 আসলে স্যার আমরা মুসলমানরা যতই পর্দা-পর্দা বলে যতই চিৎকার করি না কেন, পর্দা করলেই যে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যাবে, এটা কোনোদিন ঠিক হতে পারে না। যাকে বলে ঘোমটার মধ্যে খেমটা নাচ, সে তো সব জায়গাতেই চলছে।


মানুষ একজন মাত্র নারীকেই মনে-প্রাণে কামনা করে। আর সেই সম্পূর্ণ নারী জগতে মহামূল্যবান হীরক খণ্ডটির চাইতেও দুর্লভ। 


জীবনে ভালোবাসার চাইতে সুখ কিসে আছে?


শিক্ষকেরা জাতির বিবেক এ কথা সত্য বটে। এই বিবেকনামীয় ভদ্রলোকেরা সময়বিশেষে কী রকম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।


নিজের ভেতরে সন্দেহ, সংশয় এবং অনিশ্চয়তার যখন পাহাড় জমে ওঠে এবং সেটা যখন কারো কাছে প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, যন্ত্রণা তখন হাজার গুণে বেড়ে যায় ।

Monday, March 21, 2022

 22/3/2022



ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার একটি গ্রামের নাম পেরুমকুলাম। 

পেরুমকুলামের মোড়ে মোড়ে দেখা মিলবে ছোট ছোট বইঘরের। ইচ্ছামতো সেই বই নেওয়া যায়, পড়া যায়। পড়া শেষে সেই বই রেখে দেওয়া যায়। সেই বইঘরের রাখা থাকে সংবাদপত্রও।

পড়াকে উৎসাহিত করতে এরকম গ্রাম তৈরি করা হচ্ছে ভারতে। 

++++++++++++++++++++++++++===============


আমি সারাজীবন ধরে চাইতাম এই রকম একটা সবপ্ন দেখতাম যে, আমার বাড়ির পাশেই থাকবে একটা বই ঘর আর আমি ইচ্ছামত মনের মত ব ই পড় তে পারব। আহা কি যে ভাল লাগল খবর টা জেনে।

==========================================

 জাপানে আমরা প্রবাসী্রা এমন একটা বই ঘর কি বানাতে পারি না?