Thursday, January 27, 2022

 আজকের রেসিপি

২৮/২/২০২২

মুন্নার “ বেগুন মাখনী চপ “


বেগুন খোসা ফেলে দিয়ে মাঝারি পুরু গোল টুকরা করতে হবে।

হলুদ , মরিচ , ধনে , একটা ডিম , লবন দিয়ে ময়দার বেটার বানাতে হবে।

এই বেটারে গোল ক রে কাটা বেগুন ২০ মিনিট এর মতন চুবিয়ে রেখে

দেশী কালোজিরা অলা টোস্ট এর গুঁড়ায় গড়িয়ে নিতে হবে !

তারপর ভাজতে হবে।

Note

কেনা Bread crumb এ কিন্তু এই স্বাদ টা আসবে না !
গরম গরম পোলাও বা ভাত / বিরানি র সংগে সার্ভ করতে হবে !






 আজকের রেসিপি 

২৭/২/২০২২

গাঁদা ফুলের চা 


গরম–গরম চা
ছবি: সুমন ইউসুফ

উপকরণ:

যেকোনো গাঁদা ফুলের পাঁপড়ি ১ টেবিল চামচ,

চা–পাতা সিকি চা-চামচ,

লেবুর রস স্বাদমতো,

পানি সোয়া ২ কাপ,

চিনি বা মধু স্বাদমতো।


প্রণালি:

একটা পাত্রে পানি ফুটিয়ে নিন।

গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিতে হবে।

তারপর চা–পাতা দিয়ে আরও মিনিট দু-এক ফুটিয়ে নিন।

চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে স্বাদমতো লেবুর রস ও চিনি বা মধু মিশিয়ে পরিবেশন করুন।

Tuesday, January 25, 2022

 

২৬/১/ ২০২২
বুধবার
ঘটিগরমঃ মনে পড়ে





আমার ছেলেবেলায় ঝুমুরের শব্দ শুনেই বুঝতাম, তিনি আসছেন।

 চাই ঘটিগরম, চাই ঘটিগরম তার মুখের বুলি। 

উনার রঙ্গীন পোশাক, তার বাক্স, সবকিছুই ছিল আমার কাছে অপার বিস্ময়।

 খুব সম্ভব, সেই  ঘটি গরম , বার রকম মশলা দিয়ে চিড়াভাজা ছিল, খেতে  অসাধারন।

এবার দেশে যেয়ে তাদের কে আর খুঁজে পেলাম না।

এখন যেখানেই ঘটিগরমের রেসিপি  দেখতে যায়, দেখতে পায় চানাচুর মাখা, মুড়ি ছোলা, চানাচুর আর ও অনেক কিছু দিয়ে বানান একটা খাবার।  আমার অবুঝ মন টা ওই খাবার টাকে ঘটিগরম 

ব লে মেনে নিতে চায় না।