বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে--
তুই ফুটিবি, সখী কবে॥
প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি--
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি--
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে॥
আমার ম নে এখন একই অনুভুতি রবি দাদু যেম ন অনুভব
করেছিলেন। কারণ
আমি অত্যন্ত আন ন্দের স হিত জানাচ্ছি যে, আমার সেই ২০০ ইয়েন এর গোলাপ গাছে ক লি ফুটেছে।
আপনারা আশীর্বাদ করেন , সে যেন ক লি থেকে সরাসরি
পরিপূর্ণ ফুল হয়ে বিকশিত হ তে পারে।


No comments:
Post a Comment