উপ করণ
পাউরুটি ৮ টুকরা, সিদ্ধ চিকেন কিমা বা কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ক্যাপসিকাম ও গাজর কুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মেয়নেজ ও টমেটো সস ২ টেবিল চামচ, ডিম ১টি (ফেটানো), ব্রেডক্রাম্ব ১ কাপ, তেল ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
* প্যানে তেল দিয়ে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, চিকেন, লবণ ও গোলমরিচ হালকা ভেজে নামিয়ে ঠাণ্ডা করে মেয়নেজ ও সস মিশিয়ে পুর তৈরি করুন।
* দুটি পাউরুটি একটির ওপর আরেকটি রেখে বেলনি দিয়ে চেপে চ্যাপ্টা করে বেলে নিন। এবার কাটার দিয়ে গোল করে কেটে নিন।
* গোল ব্রেডের ভেতরের এক পাশে চিকেনের পুর দিয়ে চারপাশ আটকে পকেটের আকার দিন। এবার ডিমের গোলাতে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।
* প্যানে তেল গরম করে মধ্যম আঁচে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে সস ও সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment