উপকরণ
৫০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
১ টেবিলচামচ হলুদ
স্বাদমতো নুন
উপকরণ
৫০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
১ টেবিলচামচ হলুদ
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
১ চা-চামচ ঘি
২ টেবিলচামচ মৌরি
১ টেবিলচামচ গোলমরিচ
১ টেবিলচামচ পেঁয়াজবাটা
১ চা-চামচ আদা-রসুন-কাঁচালঙ্কাবাটা
১ টেবিলচামচ টক দই
৫-৬টি কাঁচালঙ্কা
প্রণালী:
মাঝারি আকারের চিংড়ি বা বাগদা চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। নুন-হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। সর্ষের তেলে মিনিট ২ ভেজে নিন।
একটি কড়াইয়ে মৌরি এবং গোলমরিচ হালকা নাড়াচাড়া করে গুঁড়িয়ে রাখুন।
কড়াইয়ে চিংড়ি ভাজার তেলে যোগ করুন ঘি। গরম হলে দিয়ে দিন পেঁয়াজ, আদা-রসুন এবং কাঁচালঙ্কাবাটা। হলুদ এবং নুন দিয়ে কষিয়ে নিন। যোগ করুন মৌরী এবং গোলমরিচের গুঁড়ো মশলাটি। আঁচ কমিয়ে কষাতে থাকলেই তেল ছাড়বে। সেই সময়ে দিতে হবে ফেটানো টক দই। মিনিট দুই কষিয়ে যোগ করুন ভেজে রাখা চিংড়ি। দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা। মশলার সঙ্গে চিংড়ি কষিয়ে নিয়ে সামান্য গরম জল যোগ করুন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দিন। নামানোর আগে মশলাগুঁড়ো ছড়িয়ে দিন। রান্নায় গোলমরিচ আর মৌরির স্বাদ এবং সুগন্ধই মিলবে।
No comments:
Post a Comment