Saturday, September 5, 2026

চিংড়ির পুর দিয়ে গিওজা

 

ডো তৈরির উপকরণ

  • ময়দা ১ কাপ

  • কর্নফ্লাওয়ার সিকি কাপ

  • লবণ সিকি চা-চামচ

  • পানি পরিমাণমতো

  • তেল ১ চা-চামচ

প্রণালি

  • ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন।

  • শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ঢেকে ২০ মিনিট রেখে দিন।

  • চিংড়ির পুর তৈরির উপকরণ

    • চিংড়ি মাছ ৩০০ গ্রাম (খোসা ও রগ ছাড়ানো এবং ধুয়ে পানি শুকিয়ে নেওয়া)

    • আদাকুচি ১ টেবিল চামচ

    • রসুনকুচি ১ টেবিল চামচ

    • তিলের তেল ১ চা-চামচ

    • সয়া সস ১ চা-চামচ

    • সাদা গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ

    • কর্নফ্লাওয়ার ১ চা-চামচ

    • ডিমের সাদা অংশ ১টি

    • চিনি ও লবণ স্বাদমতো

    প্রণালি

    • চিংড়ি মাছের অর্ধেক অংশ একদম মিহি করে কিমা করে নিন এবং বাকি অর্ধেক অংশ ছোট ছোট টুকরা করে কাটুন।

    • একটি বাটিতে চিংড়ি, আদা–রসুনকুচি, সয়া সস, তিলের তেল, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, চিনি ও লবণ একসঙ্গে মেশান।

    • মিশ্রণটি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন যতক্ষণ না আঠালো ও চটচটে হয়।

    • এবার এটি ঢাকনা দিয়ে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

      • মোমো শিট নিয়ে পুর ভরে পছন্দমতো আকার দিয়ে স্টিম করে গরম-গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment