Wednesday, September 9, 2026

শমিতা দিদির পেজ থেকে

 



কপুরকান্তি চালের ভাত।

মুলো শাকের ডাল ছড়ানো।
শাক ধুয়ে কেটে নেওয়া, নুন হলুদ দিয়ে চটকে রাখা।
তেলে শুকনো লংকা, পাঁচ ফোড়ন দিয়ে নারকেল আর বেটে রাখা মটর ডাল ভাজা ভাজা হলে তুলে নিয়ে, কড়াইতে শাক দিতে হবে, কাঁচা লংকাও, শাক মজে এলে অল্প চিনি, আর ভেজে রাখা ডাল। সব বেশ ভাজা হলে তৈরি।



খুদের বউয়া, আলু আর উচ্ছে পাতা ভাজা, সব্জির খোসা আর চিংড়ি বাটা, ডাল মাখা,কাঁচা আম বাটা।



এ রান্না মহামায়ার সংসারের, যশোরের শিকড়ের বাড়িতে তারা আড় মাছের রসা করতেন। আলু ভেজে, তেলে জিরা, তেজপাতা ফোরন দিয়ে, জিরা হালকা টেলে বাটা, সাথে আদা আর শুকনো লংকা শিলে বেটে, বেশ ঘন ঝোল, শেষে এলাচ বাটা।

Samita Gopal Halder

No comments:

Post a Comment