Friday, September 25, 2026

ইলিশের কাঁচা লঙ্কা পোলাও”।

 



তার আগে বলি, যদি একে পোলাও বলতে বেশি ভালো লাগে তবে নাম দিতেই পারো “ইলিশের কাঁচা লঙ্কা পোলাও”।
এবার রেসিপি তে যাই...
২ পিস্ ইলিশের জন্য ২৫০ গ্রাম গোবিন্দ ভোগ চাল নেবে।
চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিনিট তিরিশ রাখবে। (চাল এর পরিমান বেশি ও নিতে পার কারণ এই রান্নার স্বাদ যা তাতে ভাতে কম পড়তে পারে )
ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নিয়ে করায় বেশ পরিমান সর্ষের তেল গরম করে এপিঠ ওপিঠ ভেজে নেবে। আমি বলবো মাছ খুব বেশি ভাজবে না ।

এরপর মাছ তুলে রেখে ওই তেল এ বেশ ৫/৬ খানা চেরা কাঁচালঙ্কা ও ১ চা চামচ কালোজিরা ফেলে গন্ধ ছড়ালেই দিয়ে দেবে চাল টা। সঙ্গে স্বাদ মতন নুন ও হলুদ। খুব করে ভাজবে অনেক্ষন, চাল ভাজা ভাজা হয়ে একেবারে শুকনো দেখতে লাগবে। এবার চালের দ্বিগুন মাপে উষ্ণ জল দিয়ে মাছ ওতে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে বসিয়ে দাও। জল টেনে গেলে তোমার ইলিশ ভাতে তৈরী ।

Deep Shikha

No comments:

Post a Comment