উপকরণ
চিংড়ির জন্য : বড় চিংড়ি ৫-৬টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল বা সরিষার তেল ১ টেবিল চামচ এবং মাখন ১ চা চামচ।
ফিউশন রাইসের জন্য : বাসমতী বা চিনিগুঁড়া চাল ১ কাপ, গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, কাঁচা মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ২টি, রসুন কুচি ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ পরিমাণমতো এবং মাখন বা তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
* চিংড়ির খোসা রেখে পিঠের কালো শিরা পরিষ্কার করে নিন। আদা, রসুন, লেবুর রস, মরিচ, হলুদ, গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
* প্যানে তেল গরম করে মেরিনেট করা চিংড়ি দিন। দুই পাশ ২-৩ মিনিট করে ভাজুন। শেষে মাখন দিয়ে আরো ১ মিনিট টস করুন। চিংড়ি বেশি সময় রান্না করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে।
* চাল ৮০ শতাংশ সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। প্যানে মাখন বা তেল দিয়ে রসুন ও পেঁয়াজ ভাজুন। এরপর গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম ও মটরশুঁটি দিয়ে উচ্চ আঁচে ২-৩ মিনিট ভাজুন। সিদ্ধ চাল দিয়ে সয়া সস, গোলমরিচ ও লবণ যোগ করুন। উচ্চ আঁচে ৩-৪ মিনিট ভালোভাবে টস করুন, যাতে চাল ঝরঝরে থাকে।
* একটি কালো বা সিজলিং প্লেটে ফিউশন রাইস সুন্দরভাবে ছড়িয়ে দিন। ওপরে গ্রিল করা বড় চিংড়ি সাজিয়ে দিন। চাইলে পাশে ক্রিস্পি সবজি, ভাজা রসুন, লেবুর স্লাইস ও কাঁচা মরিচ দিয়ে সাজাতে পারেন।
No comments:
Post a Comment