Tuesday, September 8, 2026

কালোজিরে বাটা দিয়ে শাপলার চচ্চড়ি

 


শাপলার অন্যান্য রান্না থেকে একটু আলাদা। একে কালোজিরে শাপলার ভর্তা ও বলা যেতে পারে।
কড়াইতে শুকনো খোলায় ১ বড়ো বাটি শাপলার জন্য ১ টা শুকনো লঙ্কা, ১ চা চামচ কালো জিরে, ১ টা গোটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা রোস্ট করে নিন।
এবার মিক্সিতে রোস্টেড মশলা, নারকেল কোরা মিশিয়ে একসঙ্গে বেটে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে পরিষ্কার করে ধুয়ে রাখা শাপলা ( নুন দিয়ে মেখে কিছুক্ষণ রাখা ) দিয়ে ভাজুন। আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশি আঁচে ভাজবেন। এরপর বাটা মশলা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নিন। স্বাদ মতো চিনি , চেরা কাঁচালঙ্কা দিয়ে আবার মিশিয়ে জল শুকিয়ে নামিয়ে নিন। ওপর থেকে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতের পাতে অসাধারণ লাগে।

No comments:

Post a Comment