Sunday, September 20, 2026

চিন্তাশূন্য মস্তিস্কে, শূন্যদৃষ্টিতে দূরে তাকিয়ে থাকা

 




জাপানীজ ভাষায় boketto বলে শব্দ আছে যার অর্থ

" চিন্তাশূন্য মস্তিস্কে, শূন্যদৃষ্টিতে দূরে তাকিয়ে থাকা"

জাপানি শব্দ ぼけっと (Boketto) এর অর্থ আসলে "আনমনা হয়ে থাকা" বা "শূন্য দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা"
! এটি মূলত এমন একটি অবস্থাকে বোঝায় যখন কেউ কোনো নির্দিষ্ট চিন্তা ছাড়াই অলসভাবে বা উদাসীন হয়ে শূন্যে তাকিয়ে থাকে।
জাপানীজরা বিশ্বাস করে যখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি চাপের মধ্যে থাকে তখন self defense হিসেবে ব্রেইন নিজে থেকেই বোকেটো অবস্থায় চলে যায়।
তবে এমনিতেই প্রত্যেকের উচিত কিছু সময় boketto অর্থাৎ doing nothing অবস্থায় থাকা। অর্থাৎ মস্তিষ্ককে সাময়িক সময়ের জন্য ছুটি দেয়া।
আর তিন দিন ছুটি আছে , আমি এই তিন দিন boketto অবস্থায় থাকার প্ল্যান ক রেছি।

No comments:

Post a Comment