Monday, September 21, 2026

আলু,মটর দিয়ে নেপালি আচার।

 


আজকের থালির নতুন পদ হল আলু,মটর দিয়ে নেপালি আচার। দেখতে আর খেতে আলুকাবলির মতো হলেও এতে টুইস্ট হলো কালো তিল। কিভাবে বানিয়েছি রেসিপি লিখে দিলাম।
দুটো সেদ্ধ আলু ছোট পিস করে নিয়েছি। সাথে ১/২ কাপ সেদ্ধ ঘুগনির মটর, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি,১টা শশা কুচি,১ চা চামচ আদা ছ্যাচা, ১ টেবিল চামচ লেবুর রস,২ টেবিল চামচ গুঁড়ো করা রোস্টেড কালো তিল,২ টো রোস্ট করা শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মত নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি।এরপর কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে অল্প মেথি দানা,৩-৪টে চেরা কাঁচা লঙ্কা আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর খুব অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আলু মটরের মিক্সচারে দিয়ে ভালো করে মিক্সড করলেই রেডি নেপালি আলু আচার। ভাতের সাথে পাঁচমিশালি ডাল দিয়ে এই চটপটে নেপালি আলু আচার খেতে দারুন লেগেছে।

Oindrila Bhattacharyya

No comments:

Post a Comment