Saturday, September 12, 2026

বুঝে না বুঝিবে যাতনা মম।




আমাদের রিসার্চ প্রজেক্ট এর জন্য ইন্টার্ভিউ ছিল, আমি সেখানে ছিলাম  নোট টেকার। প্রথমে কি সুন্দর 
ক রে শুরু ক রেছিলাম ।
আ স্তে আস্তে হাতের লেখা এম ন পর্যায়ে চলে গেছে , এ খন নিজের লেখা নিজেই পড়তে পারছিনা।
ভাগ্যিস রেকর্ডিং ক রে ছিলাম।  বাংলাদেশে থাকতে ডাক্তার দের হাতের লেখা নিয়ে ক ত হাসা হাসি না 
করেছি আর এখন নিজেই তাদের  অভিজ্ঞতা  পেলাম।
তাই  তো কবি লিখেছেন,


চিরসুখী জন ভ্রমে কি কখন,
. ব্যথিত বেদন বুঝিতে পারে?
কী যাতনা বিষে বুঝিবে সে কীসে
. কভু অশী বিষে দংশেনি যারে ?
যতদিন ভবে, না হবে না হবে,
. তোমার অবস্থা আমার সম;
ঈষৎ হাসিবে শুনে না শুনিবে,
. বুঝে না বুঝিবে যাতনা মম।
~ কবি কৃষ্ণচন্দ্র মজুমদার







 

No comments:

Post a Comment